Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৪, ২০২৬

দুর্নীতির অভিযোগ, বেঙ্গালুরু থেকে ধৃত টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান। ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্নীতির অভিযোগ, বেঙ্গালুরু থেকে ধৃত টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান। ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হাইকোর্টের

বেঙ্গালুরু থেকে ধৃত টাকি পুরসভার ভাইস চেয়ারম্যানকে আজ বসিরহাট আদালতে তোলা হল। একাধিক দুর্নীতি, ভোটে সন্ত্রাস, জমি দখল সহ নানা অভিযোগে ফারুক গাজি গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পোশাল অপারেশন গ্রুপ। বেঙ্গালুরুর একটি হোটেল থেকে সোমবার রাতে তাকে পুলিশ গ্রেপ্তার করে। আজ তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়। রাজ্যে তৃণমূল সরকারে পতনের পরেই ফারুকের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ  জমা পড়ে টাকির উপপুরপ্রধান ফারুকের বিরুদ্ধে। গ্রেপ্তারি এড়াতে ভিন রাজ্যে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। বেঙ্গালুরুর একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত টাকির উপপুরপ্রধানকে।

জোর করে জমিদখল, ইছামতীর চরে বেআইনি নির্মান, আর্থিক দুর্নীতি, সরকারি প্রকল্প থেকে কাটমানি নেওয়া, ভোটে বিরোধীদের ওপর সন্ত্রাস সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।  টাকির ৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের কাউন্সিলর হন ফারুক। জেলা পরিষদের সদস্য সাহানুর মণ্ডলের ঘনিষ্ঠ ফারুকের টাকিতে একাধিক হোটেল, রেস্তোরাঁ আছে। রাজারহাটের বিশাল বাড়ি। টাকি , হাসনাবাদ এলাকায় কয়েকশ বিঘা সম্পত্তির মালিক হয়ে ওঠেন ফারক।  এছাড়াও বিশাল ব্যবসা ফেঁদে বসেন।  এলাকার মানুষের বিস্তর অভিযোগ ফারুক ও তার দলবলের বিরুদ্ধে। ফারুকের বাবা গনি গাজি পুলিশের যত বাজেয়াপ্ত পুরনো গাড়ি নিলামে কেনাবেচা কর। বাবার সূত্র ধরে ফারুক হাসনাবাদ থানার পুলিশে গাড়ি চালাত।  সেই সময় পুলিশের গাড়ি চালানো ফলে তাকে কেই ঘাটাতো না। সেই সুবাদে তৃণমূল নেতাদের সঙ্গে ওঠাবসা ও বাংলাদেশে গরু পাচারে কাজে হাত লাগায় ফারুক। টাকি তালতলা চৌধুরিপাড়া দিয়ে গরু বাংলাদেশে পাচার করত ফারুকের দলবল। সেখান বাসিন্দাদের ওপরে নানা ভাবে হুমকি দিত তারা। তালতলার পুরনো বাসিন্দা প্রবীর রায় চৌধুরি অভিযোগ করেন, তার বসত বাড়ি জোর করে দখল নেয় ফারুক বাহিনী। তাঁকে পৈতৃক ভিটে থেকে উৎখাত হতে হয়। রাজ্যে পালা বদলের পরেই প্রবীরবাবুর অভিযোগ নিয়ে নড়েচড়ে বসে পুলিশ।

গ্রেপ্তারি এড়াতে ভিন রাজ্যে গা ঢাকা দেয় ফারুক।  সূত্র মারফৎ জানা গেছে,  রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ কয়েকদিন ধরে ফারুকের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। প্রথমে রাজারহাটে একটি আস্তানায় তদন্তে গিয়ে ফিরে আসে পুলিশ। জানা গেছে, ফোনের টাওয়ার অনুসন্ধান করে  রাজ্য পুলিশের এসওজির একটি দল বেঙ্গালুরু পুলিশের সহায্য নিয়ে সোমবার রাতে সেখানকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করে। আজ তাকে ট্রানজিট রিমান্ডে বসিরহাট আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিন পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!