- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৯, ২০২২
মান্ডৌসের প্রভাব দেশের দক্ষিণ পূর্ব উপকূলে তীব্র জলচ্ছ্বাস, ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণ ভারত
ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে তামিলনাড়ুর মহাবলিপুরমে আছড়ে পড়বে ঘুর্ণিঝড় মান্ডৌসের। পাশাপাশি দেশের দক্ষিণপূর্ব উপকূল জুড়ে তীব্র জলচ্ছ্বাসের সম্ভবনার আশঙ্কা করছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। ল্যান্ডফলের পর, প্রথম তিন ঘন্টায় ভারতের পূর্ব উপকূল অঞ্চলে গভীর নিম্নচাপ জনিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই ঝড়ো আবহাওয়ার প্রভাব থাকবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
শ্রীহরিকোটা এবং দক্ষিণ অন্ধ্র উপকূলেও ঝড়ের প্রভাব পড়বে এমনটাই জানাল আবহাওয়া দফতর।কর্নাটকে চিকমাগালুর, মাইসুরু, ও কোলার সহ ৯টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ১২ তারিখ পর্যন্ত। শুধুমাত্র উত্তর নয় দক্ষিণ দিকের জেলাগুলোও ভারী বৃষ্টি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের গতিবেগ ঘন্টায় ১৩ কিমি। ক্রমশ এই নিম্মচাপ শক্তি বাড়িয়েই রাতের মধ্যে ভয়ঙ্কর ঘুর্ণিঝড়ে পরিণত হবে।
❤ Support Us







