- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২০, ২০২৫
তামিলনাড়ুতে দলিত কিশোরের ওপর অত্যাচার, গায়ে মুত্র ত্যাগ ! ৬ জনকে আটক করলো পুলিশ
তামিলনাড়ুর মাদুরাইতে বছর সতেরোর দলিত কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে। জাতিবিদ্বেষ থেকে এই ধটনা ঘটনা ঘটানো হয়েছে। নির্যাতিত কিশোরের দাবি, জাতপাত তুলে গালিগালাজ, মারধরের সঙ্গে তাঁর গায়ে মুত্রত্যাগ করে অভিযুক্তরা। এমনকি কোনো দোষ ছাড়াও ক্ষমা চাইতে বাধ্য করা হয় তাঁকে। পুলিশ ধৃত ৬ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ (বি), ৩৫১ (২), এবং তফসিলি জাতি এবং জনজাতির উপর অত্যাচার দমন আইনের আওতায় মামলা রুজু করেছে। মাদুরাই গ্রামীণ পুলিশ জেলার একটি দল অভিযোগের তদন্ত চালাচ্ছে।
ঘটনাটি ঘটেছে মাদুরাইয়ের উসিলামপট্টির সঙ্গমপট্টি গ্রামে। কিশোরের অভিযোগ অনুসারে, এর আগেও নানান্সময়ে তাঁর উপর বিভিন্ন ধরণের অত্যাচার করা হয়েছে। স্থানীয় মন্দির উৎসবের সময় ছেলেটি মন্দিরে যাওয়াতে এরকমই অত্যাচার করা হয়েছিল। পরিস্থিতি চরমে উঠলে, কিশোর তামিলনাড়ু ছেড়ে কেরালায় গিয়ে থাকতে শুরু করে।
এখন সে পোঙ্গল (ফসল কাটার উৎসব) উৎসবের জন্য নিজের বাড়িতে ফিরেছিল। অত্যাচারের ভয়ে নিজেকে বাকি গ্রামের থেকে আলাদা করেই রেখেছিল সে। কিন্তু চোখ এড়ানো যায় নি। উচ্চবর্ণের দলটি কিশোরকে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। তাপর চলে মারধর ও গালিগালাজ। তাঁদের পায়ে পড়ে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। দলিত কিশোরের অভিযোগ, ৬ বছরের এক শিশুর সামনে তাঁর গায়ে মুত্রত্যাগ করে অভিযুক্তরা। ঘটনার পর আহত অবস্থায় তাকে হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল।
❤ Support Us







