- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৫, ২০২৫
দিল্লির প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ দেবু টুডুকে
স্কুল থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্র সুমন্ত মণ্ডল (১২)। সাইকেল থেকে পড়ে গিয়ে সাইকেলের একটি হ্যান্ডেল বিঁধে যায় জামালপুরের সাঁচড়া হাইস্কুলের পড়ুয়া মশাগ্রামের বাসিন্দা সুমন্তর পেটে। পেট থেকে গলগল করে রক্ত বের হতে থাকে সুমন্তর। তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্কুল ও এলাকায় শোকের ছায়া।
এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আদিবাসী অতিথি হিসেবে নির্বাচিত হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূলের রাজ্য আদিবাসী সংগঠনের সভাপতি দেবু টুডু। ভারত সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি অরূপ কুমার দে একটি চিঠি দিয়ে দেবুবাবুকে আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণ পেয়ে ‘গর্বিত’ দেবুবাবু বলেন, ‘এটা একটা বড় সম্মানের ব্যাপার। আমন্ত্রণ গ্রহণ করেছি। তবে মমতা ব্যানার্জির আশীর্বাদ পাওয়াটাই আমার জীবনের বড় প্রাপ্তি।’ দিল্লিতে গিয়ে বিভিন্ন মন্ত্রক ঘুরে ঘুরে আদিবাসী জনজাতির সমস্যার সমাধান ও উন্নয়নের দাবি নিয়ে কথা বলছেন বলে জানালেন দেবুবাবু।
❤ Support Us






