Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ২১, ২০২৫

জি-২০ বৈঠকের মাঝেই, জোহানেসবার্গে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় এস জয়শঙ্কর।সাক্ষাতে উঠে এল কোন প্রসঙ্গ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
জি-২০ বৈঠকের মাঝেই, জোহানেসবার্গে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় এস জয়শঙ্কর।সাক্ষাতে উঠে এল কোন প্রসঙ্গ ?

শুক্রবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ বৈঠকের মাঝে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সাক্ষাৎ হয়েছে। ভারত ও চিনের মধ্যে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, কৈলাস মানস সরোবর যাত্রা, বিমান সংযোগ ও ভ্রমণ সুবিধা নিয়ে দুই দেশের মন্ত্রী আলোচনা করেছেন বলে জানিয়েছেন, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ সম্পর্কিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে দুদিনের সফরে গেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোড়ালো করতে উৎসাহী। এ বৈঠকে সে সুযোগও মিলেছে। আলোচনার মাঝে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সাক্ষাৎ হয়েছে জয়শঙ্করের। ভারত ও চিনের মধ্যে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, কৈলাস মানস সরোবর যাত্রা, বিমান সংযোগ ও ভ্রমণ সুবিধা নিয়ে দুই দেশের মন্ত্রী আলোচনা করেছেন বলে জানিয়েছেন, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৈঠকের ছবি শেয়ার করে ভারতের বিদেশমন্ত্রী X-হ্যান্ডেলে লেখেন, ‘জি-২০ বিদেশমন্ত্রীদের বৈঠকের সুবাদে আজ সকালে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে আলোচনা হয়েছে।’ বৈঠকে বক্তব্যের শুরুতে, অনুষ্ঠানের সুখ্যাতি করে তিনি বলেন, আমি আনন্দিত যে, জোহানেসবার্গে আজ পররাষ্ট্রমন্ত্রীরা পারস্পরিক ভাবনার আদান-প্রদানের সুযোগ পেয়েছেন। কঠিন এক সময়ে এই বৈঠক প্রতিবেশি দেশগুলির মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাবে বলে আমার বিশ্বাস। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়েছে। কোভিড মহামারির পরবর্তী চ্যালেঞ্জ, সংঘাত, আর্থিক চাপ, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এরকম অবস্থার সম্মুখীন হয়েছি আমরা। বৈশ্বিক এজেন্ডা এগিয়ে নিতে জি-২০-র ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ভারত ও চিন একটি প্রতিষ্ঠান হিসাবে জি-২০ সংরক্ষণ ও সুরক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছে। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার বাতাবরণ তৈরি হবে।’ কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক যানবাহন, মহাকাশ গবেষণা, ড্রোন এবং গ্রিন হাইড্রোজেনের অগ্রগতির কথা উঠে এসেছে তাঁর বক্তব্যে। এছাড়াও, পশ্চিম এশিয়া, সামুদ্রিক নিরাপত্তা, ইউক্রেন-রাশিয়া সংঘাত, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমস্যা ও জাতিসংঘের সংস্কারের ক্ষেত্রে ভারতের অবস্থান তুলে ধরেন।

২০২০ সালে গালওয়ান সীমান্ত সংঘর্ষের পর, ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। নতুন করে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে মরিয়া দুই দেশই। ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, গত নভেম্বরে রিওতে অনুষ্ঠিত হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের সময় থেকেই লাগাতার দুদেশের সম্পর্কে বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব চিন সফর করেছেন, সেখানে আমাদের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।’ সে প্রেক্ষাপটে জয়শঙ্কর ও ওয়াং ই-এর মধ্যে আলোচনা জটিলতার মেঘ কিছুটা কাটিয়ে তুলতে পারে। মানস সরোবরে বন্ধ থাকা তীর্থযাত্রা পুনরায় চালু হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!