Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩১, ২০২৪

রাত পোহালেই বাংলার এই দুর্গম দ্বীপ এলাকায় নির্বাচন, নির্বিঘ্নে ভোট করাতে সতর্ক প্রশাসন

আরম্ভ ওয়েব ডেস্ক
রাত পোহালেই বাংলার এই দুর্গম দ্বীপ এলাকায় নির্বাচন, নির্বিঘ্নে ভোট করাতে সতর্ক প্রশাসন

রাত পোহালেই সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট। ভোটকর্মীরা আজ সকাল থেকেই যে যার দায়িত্ব বুঝে নিয়ে রওনা হয়ে গেলেন ভোটকেন্দ্রের দিকে। বাংলায় শেষ দফা ভোটের নজরকাড়া কেন্দ্র বসিরহাট। তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, এসইউসিআই(‌সি)‌, বহুজন সমাজ পার্চি সহ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্রে। সন্দেশখালির ঘটনার জেরে বলতে গেলে এই কেন্দ্রের রাজনৈতিক লড়াইয়ের দিকে তাকিয়ে আছে গোটা বাংলা, গোটা দেশ।

বসিরহাট লোকসভা কেন্দ্রে নদীমাতৃক সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের দুর্গম দ্বীপ এলাকায়  ১৭৮ টি বুথে  ভোটকর্মীরা পৌঁছে গেছেন বৃহস্পতিবারই। প্রত্যেক  ভোটকর্মীকে দেওয়া হয়েছে লাইফ জ্যাকেট। এছাড়া এলইডি ইমার্জেন্সি লন্ঠনও দেওয়া হয়েছে বুথ গুলিতে। রাজ্য বিদ্যুৎ দপ্তর থেকে ওই বুথ গুলিতে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে।

বসিরহাট লোকসভার  পুরুষ ভোটারের সংখ্যা  ৯ লক্ষ ২৩ হাজার ৩৭৫ জন , মহিলা ভোটার ৮ লক্ষ ৮০হাজার ৮৫২ জন। তৃতীয় লিঙ্গ ভোটদাতার সখ্যা ৩৪। মহকুমা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, বসিরহাট লোকসভার মোট  ১৮ লক্ষ ৪ হাজার ২৬১ জন ভোটদাতা ১৮৮২ টি ভোট কেন্দ্রে নিজেদের ভোটদান করবেন। ১৮৫ টি বুথ মহিলা পরিচালিত। ২৮ টি আদর্শ ভোটদান কেন্দ্র করা হয়েছ। বসিরহাট লোকসভা কেন্দ্রে ৮৭২ টি বুথ স্পর্শকাতর। তার মধ্যে সন্দেশখালি বিধানসভা ক্ষেত্রে ২৫১ টি বুথের মধ্যে ১৮৭ টি বুথকে উত্তেজনা প্রবণ বলে চিহ্নত করা হয়েছে। প্রতি বুথে থাকবে ৮ জন করে প্যারা মিলিটারি জওয়ান। এই লোকসভা কেন্দ্রে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার সঙ্গে সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকবে। ২৩৭ টি কুইক রেসপন্স টিম রাস্তায় থাকবে ভোটের আগের দিন থেকেই। বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বিঘ্নে ভোট করাটাই প্রশাসনের কাছে এখন চ্যালেঞ্জ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!