- Uncategorized এই মুহূর্তে দে । শ
- মার্চ ২১, ২০২৪
ওয়াটস্যাপে ‘বিকশিত ভারত’ এর প্রচার রদে কেন্দ্রকে নোটিশ নির্বাচন কমিশনের
‘বিকশিত ভারত’ প্রচারমুখী ওয়াটস্যাপ বার্তা রদে কেন্দ্রকে নোটিশ দিল জাতীয় নির্বাচন কমিশন । লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর আদর্শ আচরণবিধি জারি হয়েছে দেশ জুড়ে । তারপর কেন দেশের ওয়াটস্যাপ ব্যবহারকারীদের ওই বার্তা পাঠানো হচ্ছে, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে জবাব চেয়েছে কমিশন ।
নির্বাচন ঘোষণার পর থেকেই আমজনতার ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি সহ ওয়াটস্যাপ বার্তা আসতে শুরু করে । দেশে আদর্শ আচরণ বিধি জারি হওয়ার পর সরকারি প্রকল্পের প্রচারের বিরোধিতা করে, কমিশনের কাছে অভিযোগ দায়ের করে তৃণমূল সহ একাধিক বিরোধী দল।তাদের বক্তব্য, দেশে আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পর কোনো সরকারি কাজের প্রচার করা যায় না, সেখানে ক্ষমতার অবব্যবহার করছে কেন্দ্রের ক্ষমতাসীন সরকার ।এবার সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার নির্দেশিকা দিয়ে কমিশন জানিয়ে দেয়, এই প্রচার বর্তা পাঠানো বন্ধ করতে হবে অবিলম্বে।নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলের প্রচারের ক্ষেত্রে নিরপেক্ষতা ও সমতা বজায় রাখতেই এই নির্দেশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন । পাশাপাশি এই ওয়াটস্যাপ বার্তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের কাজে জবাব তলবও করা হয়েছে ।
কেন্দ্রের তরফে তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগেই এই মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল।যান্ত্রিক ত্রুটির জন্যই নির্বাচনী বিধিনিষেধ লাগু হওয়ার পরে কয়েকজনের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি শুভেচ্ছাপত্র বার্তাটি গেছে।
❤ Support Us








