Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৯, ২০২৫

দেশের প্রত্যেক রাজনৈতিক দলকে জমা দিতে হবে দলীয় সংবিধান, ৩০ দিনের সময়সীমা নির্ধারন কমিশনের

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের প্রত্যেক রাজনৈতিক দলকে জমা দিতে হবে দলীয় সংবিধান, ৩০ দিনের সময়সীমা নির্ধারন কমিশনের

দেশের স্বীকৃত সব রাজনৈতিক দলকে আগামী ৩০ দিনের মধ্যে দলীয় সংবিধানের হালনাগাদ কপি জমা দেওয়ার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির নথিভুক্তকরণ ও কর্মপদ্ধতি নিয়ে সুনির্দিষ্ট বিধি প্রণয়ন সংক্রান্ত একটি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে, কমিশনের এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোমবার কমিশনের পক্ষ থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রধানদের উদ্দেশে চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দলের সংবিধান এবং তাতে যদি কোনও পরিবর্তন বা সংশোধন হয়ে থাকে তার বিস্তারিত উল্লেখসহ কমিশনের কাছে জমা দিতে হবে।

কমিশনের দাবি, দলীয় সংবিধান একটি রাজনৈতিক দলের লক্ষ্য ও কর্মপদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। তাই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দল পরিচালনার স্বচ্ছতা বজায় রাখতে সংবিধান জমা দেওয়া অপরিহার্য। কমিশন সূত্রের খবর, বহু দল দীর্ঘদিন ধরে সংবিধানের হালনাগাদ কপি কমিশনে জমা দেয়নি। এছাড়া, দলগুলির সংবিধান তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করার দিকেও কমিশন গুরুত্ব দিচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি দেখতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!