Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৭, ২০২৬

আর্থিক তছরূপ মামলায় পিনারাই বিজয়নের ভাড়া বাড়িতে ইডির হানা, তল্লাশি কেরালার ১০ জায়গায়

আরম্ভ ওয়েব ডেস্ক
আর্থিক তছরূপ মামলায় পিনারাই বিজয়নের ভাড়া বাড়িতে ইডির হানা, তল্লাশি কেরালার ১০ জায়গায়

আর্থিক তছরূপ ও অর্থ পাচারের অভিযোগে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের ভাড়া বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বুধবার কেরালার একাধিক জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড বা সিএমআরএল মামলার তদন্তে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

ইডি সূত্রে খবর, অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে তিরুবনন্তপুরমে পিনারাই বিজয়নের ভাড়া করা বাড়ি-সহ রাজ্যের মোট ১০টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। সম্প্রতি সরকার পরিবর্তনের পর সরকারি বাসভবন ছেড়ে ভাড়া বাড়িতে উঠে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এই মামলায় অভিযোগ, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে পিনারাই বিজয়নের কন্যা Veena Thaikkandiyil-এর মালিকানাধীন আইটি সংস্থা Exalogic Solutions Pvt Ltd-কে বেআইনিভাবে প্রায় ১.৭২ কোটি টাকা দিয়েছিল Cochin Minerals and Rutile Limited। অভিযোগ, ওই সংস্থা কোনও পরিষেবা না দিয়েই এই বিপুল অঙ্কের অর্থ পেয়েছিল। এই আর্থিক লেনদেন ঘিরেই শুরু হয় বিতর্ক।

এই অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালে মামলা দায়ের করে ইডি। পরে তদন্ত বাতিলের আবেদন জানিয়ে কেরালা হাইকোর্টে পিটিশন দাখিল করেছিল সিএমআরএল। তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের সেই সিদ্ধান্তের একদিন পরেই রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালায় ইডি।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সিএমআরএল-এর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। যদিও মামলায় এখনও পর্যন্ত পিনারাই বিজয়নের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে পরিষেবা না দিয়েও এক্সালজিক সলিউশনসের বিপুল অর্থ প্রাপ্তির অভিযোগ সামনে আসার পর বিরোধীরা বিজয়নের পরিবারকে নিশানা করতে শুরু করেছে। একাধিক রাজনৈতিক দল দাবি করেছে, সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে সুবিধা পেয়েছে বিজয়নের পরিবার।

ইডি ছাড়াও এই মামলার তদন্ত করছে Serious Fraud Investigation Office।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!