Advertisement
  • এই মুহূর্তে
  • আগস্ট ৩০, ২০২২

শুক্রবার, সিজিও চত্বরে ফের তলব অভিষেকের, সত্য মমতার আশঙ্কা জিজ্ঞাসাবাদের বিষয়-আশয় বাইরে কেন বেরিয়ে আসছে?

তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি। আগামী শুক্রবার ১১ টায় তাঁকে সিজিও চত্বরে তলব করা হয়েছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
শুক্রবার, সিজিও চত্বরে ফের তলব অভিষেকের, সত্য মমতার আশঙ্কা জিজ্ঞাসাবাদের বিষয়-আশয় বাইরে কেন বেরিয়ে আসছে?

চিত্র সংগৃহীত

তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি। আগামী শুক্রবার ১১ টায় তাঁকে সিজিও চত্বরে তলব করা হয়েছে। দিল্লির ইডি কর্তারা এসে এখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন। গতকাল তৃণমূল ছাত্র পরিবারদের প্রতিষ্ঠা দিবসে এরকমই আশঙ্কা করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সত্য হয়ে দেখা দেল তাঁর তীর্যক আশঙ্কাটি আভিষেক অভিষেককে আগে দুবার নোটিশ দেওয়া হয়েছিলেন। তাঁর স্ত্রীকেও তলব করা হয়েছিল।

মঙ্গলবার অভিষেকও বলেছিলেন, এবার কিছু ঘটবে। ২১ জুলাই-এর সভার পরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। সোমবার সে ঘটনা স্বরন করিয়ে দিয়ে ছাত্র সভায় অভিষেক বলেছিলেন, লিখে রাখুন চার-পাঁচ দিনের মধ্যে আবার কিছু একটা ঘটবে।

ইডি ও অন্যান্য কেন্দীয় সংস্থা সুপরিকল্পিত ভাবে ‘দুর্নীতি’ খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ও অন্যানয অনেকের ক্ষেত্রে প্রমাণ পেয়েছে। মজার বিষয়, তদন্ত পূর্ন হওয়ার আগেই রাশি রাশি সংবাদ বাইরে বেরিয়ে আসছে। এটা উচিত, না উচিত, তা কি ভেবে দেখা হচ্ছে? তুদন্ত চলাকালীন তদন্তকারী সংস্থার তল্লাশির তথ্য বাইরে কী করে বেরুচ্ছে?

কেন লাগামহীন অতিরঞ্জন ছড়িয়ে তথাকথিত সামাজিক মাধ্যমে গণঅসভ্যতা ছড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে? প্রশ্ন ওঠা স্বাভাবিক এটা কি পূর্বপরিকল্পিত সামাজিক অশান্তি তৈরির সুচিন্তিত প্রচেষ্টা? দুর্নীতি দমনে, দুর্নীতির তল্লাশি অবশ্যই হওয়া উচিত! এতে প্রতিহিংসা থাকা কি সংগত? নিরপেক্ষতা, বৈষম্যহীনতা থাকবে না?


❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!