Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৭, ২০২৬

ভোটের আগে ফের ১৪ জন রিটার্নিং অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের আগে ফের ১৪ জন রিটার্নিং অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন

ভোটের মুখে আবারও প্রশাসনিক স্তরে বড়োসড়ো রদবদল করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ৯টি জেলার মোট ১৪ জন রিটার্নিং অফিসারকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র ৫ দিন আগেই, গত সোমবার, এই অফিসারদেরই নিয়োগ করেছিল কমিশন।

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, শূন্য হওয়া পদগুলিতে নতুন করে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের শুক্রবার বিকেল ৫টার মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, যেখানে ৫টি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার বদল করা হয়েছে। এর মধ্যে নন্দীগ্রাম কেন্দ্রে ২০০৯ ব্যাচের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের অফিসার রাজর্ষি নাথকে নতুন রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

যে সমস্ত কেন্দ্রে রিটার্নিং অফিসার বদল হয়েছে, তার মধ্যে রয়েছে—জলপাইগুড়ি, ভরতপুর, বাদুড়িয়া, জগৎবল্লভপুর, যাদবপুর, ময়না, নন্দকুমার, পুরশুড়া, কাঁথি দক্ষিণ, এগরা, খড়্গপুর, দাসপুর, হলদিয়া এবং সোনামুখী। পাশাপাশি হরিহরপাড়া, করিমপুর, ফাঁসিদেওয়া, নন্দীগ্রাম, খানাকুল, কেশিয়াড়ি, রাইপুর-বিনপুর এবং বর্ধমান দক্ষিণ কেন্দ্রে নতুন করে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাজ্যের মোট ৭৩টি কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় ভবানীপুর কেন্দ্রে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে যে, তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এবং তাঁর প্রভাবেই কাজ করছেন। এই অভিযোগে ২৪ মার্চ কমিশনের কাছে লিখিতভাবে জানায় তৃণমূল।

এই পরিস্থিতিতে কমিশন মুখ্যসচিবের কাছে তিনজন আধিকারিকের নামও চেয়ে পাঠায়। যদিও ১৪টি কেন্দ্রে নতুন নিয়োগ হলেও ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রসঙ্গত, নির্বাচনী প্রক্রিয়ায় রিটার্নিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে ভোট পরিচালনার প্রাথমিক দায়িত্ব তাঁদের ওপরই বর্তায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!