- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৭, ২০২৫
ভারতের ভোটারদের প্রভাবিত করতে বিদেশি পুঁজির ব্যবহারের অভিযোগ। ২১ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করল ট্রাম্প প্রশাসন
বিলিয়নেয়ার ব্যবসায়ী এলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারের দক্ষতা বিভাগ (Department of Government Efficiency) প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসনের অধীনে ২১ মিলিয়ন ডলার তহবিল বাতিল করেছে। এই তহবিল ‘ভারতে ভোটারদের ভোটদানের হার’ প্রভাবিত করার জন্য ব্যবহার করার কথা ছিল। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সেই বাতিল করা তহবিল নিয়ে পরস্পরের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। এটিকে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় ‘বহিরাগত হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে।
দক্ষতা বিভাগ (DOGE) এই তহবিল বাতিল করার সময় জানিয়েছে, এই ২১ মিলিয়ন ডলার ‘অ্যাসোসিয়েশন ফর স্ট্রেংথেনিং ইলেকশনস অ্যান্ড পলিটিক্যাল প্রসেসেস’–এর জন্য বরাদ্দ করা ৪৮৬ মিলিয়ন ডলার বৃহত্তর বাজেটের অংশ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য তহবিলে ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে আমেরিকার হাত ছিল বলে অভিযোগ উঠেছিল। তবে, প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন এই অভিযোগগুলি প্রত্যাখ্যান করেছেন।
ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরি মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক থেকে শুরু করে অভিবাসন নীতির ব্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিলিয়নেয়ার ব্যবসায়ী এলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারের দক্ষতা বিভাগ ভারতের নির্বাচনে ব্যবহারের জন্য ২১ মিলিয়ন ডলার তহবিল বাতিল করেছে। দক্ষতা বিভাগ (DOGE) হল এলন মাস্কের নেতৃত্বে তৈরি একটি বিভাগ, যা বিভিন্ন ধরণের তহবিলের উপর নজর রাখে।
এই বিশাল অঙ্কের তহবিল বাতিল করার পর, ওই সরকারি দফতর একটি বিবৃতি জারি করে বলেছে যে, এই অর্থ আমেরিকান করদাতাদের, যা বিভিন্ন জিনিসপত্রের জন্য ব্যয় করার কথা ছিল, কিন্তু সেগুলি সব বাতিল করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের স্বার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই তহবিল বাতিলের সিদ্ধান্তকে বিজেপি ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় ‘বহিরাগত হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে। বিজেপির জাতীয় মুখপাত্র অমিত মালব্য এক বিবৃতিতে বলেছেন, ‘ভোটারদের উপস্থিতির জন্য ২ কোটি ১০ লক্ষ ডলার ? এটা অবশ্যই ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বাইরের হস্তক্ষেপ। এতে কে উপকৃত হবে ? অবশ্যই ক্ষমতাসীন দল নয়।’
অমিত মালব্য আরও অভিযোগ করেছেন যে, বিদেশী শক্তিগুলি ভারতীয় প্রতিষ্ঠানগুলিতে ‘পরিকল্পিত অনুপ্রবেশ’ করছে, বিশেষ করে কোটিপতি বিনিয়োগকারী জর্জ সোরোস এবং তাঁর ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের তার কথিত নেটওয়ার্ককে লক্ষ্য করে। মালব্য দাবি করেছেন, ‘কংগ্রেস পার্টি এবং গান্ধী পরিবারের পরিচিত মিত্র জর্জ সোরোস, যার ছায়া আমাদের নির্বাচনী প্রক্রিয়ার উপর ঘনিয়ে আসছে।’
মালব্য ভারতের নির্বাচন কমিশন এবং সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সাথে যুক্ত একটি সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের মধ্যে ২০১২ সালের বিতর্কিত মৌ চুক্তির কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘যারা ভারতের নির্বাচন কমিশনারের নিয়োগের স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন, তারা পুরো নির্বাচন কমিশনকে বিদেশী অপারেটরদের হাতে তুলে দিতে কোনও দ্বিধা করেননি।’ মালব্যের মতে, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ‘জাতীয় স্বার্থের প্রতিকূল শক্তিগুলিকে, যারা প্রতিটি সুযোগে ভারতকে দুর্বল করতে চায়, ভারতের প্রতিষ্ঠানগুলিতে অনুপ্রবেশের জন্য পদ্ধতিগতভাবে সক্ষম করেছে।’ বিজেপি অভিযোগ করছে যে বিদেশী সমর্থিত নাগরিক সমাজ সংস্থা এবং এনজিও, বিশেষ করে যারা সোরোসের সাথে যুক্ত, তারা ভারতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে কাজ করছে।
❤ Support Us








