Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১২, ২০২৬

পদ্মনেতার ইমেল প্রকাশ্যে। এপস্টিনের সঙ্গে কী নিয়ে কথা ? প্রকাশিত ফাইলে কোন ইঙ্গিত

আরম্ভ ওয়েব ডেস্ক
পদ্মনেতার ইমেল প্রকাশ্যে। এপস্টিনের সঙ্গে কী নিয়ে কথা ? প্রকাশিত ফাইলে কোন ইঙ্গিত

আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) প্রকাশিত এক নথিকে ঘিরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিংহ পুরীর সঙ্গে যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টিনের ইমেল যোগাযোগের অভিযোগ সামনে এসেছে। গত ৩০ জানুয়ারি প্রকাশিত ওই নথি প্রকাশ্যে আসার পর জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

নথি অনুযায়ী, ২০১৪ সালের ১৩ নভেম্বর হরদীপ পুরী জেফ্রি এপস্টিন এবং লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যানকে একটি ইমেল পাঠান। তার আগে, ২০২৪ সালের ২ অক্টোবর এপস্টিনের একটি ইমেলের উত্তরে হফম্যান জানতে চেয়েছিলেন, “হরদীপ কি কাজের লোক?” একই বছরের ২৪ অক্টোবর পুরী আরও একটি ইমেল করেন বলে দাবি করা হয়েছে।

প্রকাশিত নথিতে আরও উল্লেখ রয়েছে যে, একটি ইমেলে পুরী এপস্টিনকে জানান, তাঁর এক সহযোগীর ভিসার ব্যবস্থা করে দিতে তিনি সাহায্য করেছেন, যাতে সেই ব্যক্তি ভারতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এছাড়াও দাবি করা হয়েছে, ২০১৫ সালের ডিসেম্বরে পুরীর একটি ইমেল এপস্টিন ফরোয়ার্ড করেন, যেখানে নরওয়ের কূটনীতিক তেরিয়ে রড লারসেনের সঙ্গে সাক্ষাতের জন্য সময় নির্ধারণের প্রসঙ্গ ছিল।

এই ইমেল যোগাযোগ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। বুধবার লোকসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি পুরী-এপস্টিন যোগ নিয়ে প্রশ্ন তোলেন। এর পাল্টা জবাব দেন হরদীপ পুরী। পরে সাংবাদিক সম্মেলন করে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।

পুরী স্বীকার করেছেন যে, এপস্টিনের সঙ্গে তাঁর কয়েক বার সাক্ষাৎ হয়েছিল। তবে তিনি দাবি করেন, সেই সাক্ষাৎ ব্যক্তিগত ছিল না, বরং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট (আইপিআই)-এর একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে হয়েছিল। তাঁর বক্তব্য, “আমি আইপিআই-এর অধীনে একটি কমিশনের অংশ হিসাবে এপস্টিনের সঙ্গে দেখা করেছি। আমার তৎকালীন বস তেরিয়ে রড লারসেন এপস্টিনকে চিনতেন। আমি ৩-৪ বার তাঁর সঙ্গে দেখা করেছি।”

মন্ত্রী আরও বলেন, এই বিষয়ে যাবতীয় তথ্য আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রকাশিত নথিতেই রয়েছে এবং তাঁর সঙ্গে এপস্টিনের যোগাযোগ সম্পূর্ণ পেশাগত কারণে হয়েছিল।

এপস্টিন-যোগ ঘিরে বিরোধী দলগুলি যেখানে সরকারের জবাবদিহি দাবি করছে, সেখানে পুরী নিজের অবস্থান বজায় রেখে অভিযোগ খণ্ডন করেছেন। ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!