- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৩, ২০২৫
কালনা কলেজের সামনে রাজনৈতিক সভা ঘিরে উত্তেজনা ।হাতাহাতি দুই ছাত্র সংগঠনের মধ্যে
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কালনা কলেজের সামনে এসএফআইয়ের সভাকে ঘিরে হাতাহাতি তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআইয়ের কর্মীদের। খবর পেয়ে আসে পুলিশ। পুলিশের সামনেই চলে ঝামেলা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এসএফআই-র পূর্ব বর্ধমান জেলা সম্পাদিক উষসী রায়চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই আমাদের কর্মীরা কালনা কলেজের গেটে পতাকা লাগাতে গিয়েছিল। সেখানে থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে একটি সভা করারও কথা ছিল। সেই সময় তৃণমূলের গুণ্ডাবাহিনী আমাদের কর্মীদের উপর আক্রমণ করে।’ এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ নেতা কৌশিক সাহা বলেন, ‘এসএফআইয়ের কয়েকজন বহিরাগত যুবক কলেজে ঢুকে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছিল, আমরা তা প্রতিহত করেছি। তারা কলেজে ঢুকে ঝামেলা অশান্তি পাকানোর চেষ্টা করছিল।’ তবে গণ্ডগোল লাগামছাড়া হওয়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশ্য হাতাহাতিতে তেমন আহত কেউ হয়নি।
মহকুমা প্রশাসনকে দেওয়া স্মারকলিপিতে এসএফআই-র দাবিগুলি হল, ২০১৭ থেকে কলেজে নির্বাচন হয় না। সেই নির্বাচন অবিলম্বে সম্পন্ন করতে হবে। স্কুল ও মাদ্রাসাগুলিকে কম্পোজিট গ্রান্ট দিতে হবে। স্কুলে ২৪০ টাকার বেশি বাৎসরিক ফি নেওয়া চলবে না।
❤ Support Us








