- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৩০, ২০২৬
বিশ্বকাপ থেকে বিদায় ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানির
বিশ্বকাপের নকআউটের শুরুতেই বড় অঘটন। প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় চারবারের চ্যাম্পিয়ন জার্মানির। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। টাইব্রেকারেও ম্যাচের নিস্পত্তি হয়নি। ফল ছিল ৩-৩। সাডেন ডেথে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে। টাইব্রেকারে দু’দুটি শট বাঁচিয়ে প্যারাগুয়ের জয়ের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল।
ধারে–ভারে প্যারাগুয়ের তুলনায় অনেকটাই এগিয়ে থেকে মাঠে নেমেছিল জার্মানি। তাঁরা যে অন্যতম ফেবারিট শুরু থেকেই আক্রমণে ঝড় তুলে বুঝিয়ে দিচ্ছিলেন কাই হাভার্ৎজরা। বলের দখলে অনেকাই এগিয়েছিল জার্মানি। আক্রমণেও দারুণ গতি ছিল। বেশ কয়েকটা সুযোগও তৈরি করেন কাই হাভার্টজ, ফ্লোরিয়ান উর্টৎজ, লেরয় সানেরা। কিন্তু প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিলের দক্ষতায় গোল পাননি। প্রথমার্ধে বেশ কয়েকটা অবিশ্বাস্য সেভ করেন তিনি। প্রতি আক্রমণে উঠে এসে ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। মাতিয়াস গালারজারের সেন্টার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন হুলিও এনসিসো।
সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে আরও ঝড় তোলে জার্মানি। ৫৪ মিনিটে সমতা ফেরান কাই হাভার্টজ। ফ্লোরিয়ান উর্টৎজের সেন্টারে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। এরপর আক্রমণে আরও ধার বাড়ায় জার্মানি। প্যারাগুয় চাইছিল ম্যাচ টাইব্রেকারে নিয়ে যেতে। রক্ষণের প্রাচির গড়ে তোলে প্যারাগুয়ে। হাভার্টজ, ফ্লোরিয়ান উর্টৎজ, লেরয় সানেদের একের পর এক আক্রমণ প্রতিহত হয় প্যারাগুয়ের রক্ষণের প্রাচীরে। নির্ধারিত সময়ে ১-১ থাকে। অতিরিক্ত সময়ের ১০২ মিনিটের মাথায় প্যারাগুয়ের জালে বল পাঠান জোনাথন তাহ। ভালডেমার অ্যান্টন প্যারাগুয়ে গোলকিপারকে ফাউল করায় গোল বাতিল শেষ পর্যন্ত ম্যাচের নিস্পত্তি টাইব্রেকারে।
হাভার্টজের প্রথম শট আটকে দেন প্যারাগুয়ের গোলকিপার। এরপর জার্মানির কিমিখ ও মুসিয়ালা গোল করেন। ভোল্টেমাডের শট আবার আটকে দেন গিল। প্যারাগুয়ের মাউরিসিও, গুস্তাভো গোমেজ, মাতিয়াস গালারজার পরপর তিনটি শটে গোল করেন। এরপর আন্তোনিও সানাব্রিয়া মিস করলে জার্মানির নাদিয়েম আমিরি গোল করে ৩-৩ করেন। ফাবিয়ান বালবুয়েনার শট আটকে সাডেন ডেথে নিয়ে যান জার্মান গোলকিপার ন্যূয়ার। জার্মানির জোনাথন তাহ এবল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন। হোসে কানালে গোল করে প্যারাগুয়েকে শেষ ষোলোয় তোলেন। বিশ্বকাপে এই প্রথম টাইব্রেকারে হারল জার্মানি।
❤ Support Us








