Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের, গ্রুপ শীর্ষে থেকে নকআউটে স্পেন, শেষ ৩২–এ পৌঁছে ইতিহাস কেপ ভার্দের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের, গ্রুপ শীর্ষে থেকে নকআউটে স্পেন, শেষ ৩২–এ পৌঁছে ইতিহাস কেপ ভার্দের

গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামার আগে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল স্পেন। কেপ ভার্দে ও উরুগুয়ের পয়েন্ট ছিল ২ করে। নকআউটে যেতে গেলে স্পেনের বিরুদ্ধে পয়েন্ট পাওয়া জরুরি ছিল উরুগুয়ের। মরণবাঁচন ম্যাচে জ্বলে উঠতে পারল না মার্সেলো বিয়েলসার দল। স্পেনের কাছে ১–০ ব্যবধানে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল উরুগুয়ে। অন্যদিকে, ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে পৌঁছে গেল স্পেন।

স্পেনের পাশাপাশি ‘‌এইচ’‌ গ্রুপ থেকে নকাউটে পৌঁছে গেল কেপ ভার্দে। বিশ্বকাপের অভিষেকেই নকআউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে। প্রথমবারের মতো সুযোগ পেয়েছে বিশ্বকাপে। ফুটবলের সেরাদের মহাযজ্ঞে অংশগ্রহণ করতে পারাটাই এই দ্বীপরাষ্ট্রটির আছে ছিল বড় ব্যাপার। তার ওপর গ্রুপে ছিল দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন আর উরুগুয়ে, সঙ্গে সৌদি আরব। গ্রুপ পর্বে কেপ ভার্দে কত গোল খাবে সেদিকেই তাকিয়ে ছিল ফুটবলপ্রেমীরা। কিন্তু প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই নকআউটে পৌঁছে রূপকথার জন্ম দিল পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে।

প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনকে আটকে দিয়েছিল কেপ ভার্দে। উরুগুয়ের সঙ্গেও ড্র। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শনিবার হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র। আর এই ড্রয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। গ্রুপ লিগের তিনটি ম্যাচি ড্র করে দু’‌বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে শেষ ৩২–এ। নকআউটে কেপ ভার্দের সামনে শক্তিশালী আর্জেন্টিনা

গুয়াদালাহারায় অন্য ম্যাচে উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ৪২ মিনিটে গোলটি করেন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। স্পেনের বিরুদ্ধে ম্যাচ উরুগুয়ের কাছে ছিল একপ্রকার মরণবাঁচনের। জিতলেই নকাউটের ছাড়পত্র। ড্র করলেও শেষ ৩২–এ পৌঁছে যেত, সেক্ষেত্রে সৌদি আরবের কাছে পয়েন্ট পাওয়া চলত না কেপ ভার্দের। মরণবাঁচন ম্যাচে উরুগুয়ে অবশ্য জ্বলে উঠতে পারল না। গোলকিপারের ভুলে হারতে হল উরুগুয়েকে।

ম্যাচের ৪২ মিনিটে ডানদিক মার্কোস লোরেন্তে উরুগুয়ের বক্সে নীচু সেন্টার করেছিলেন। উরুগুয়ের বক্সের মাঝখানে বল নিয়ন্ত্রণে নিয়ে ডানপায়ে জোরালো শট নেন অ্যালেক্স বায়েনা। বায়েনার সেই শট উরুগুয়ে গোলকিপার ফার্নান্দো মুসলেরার হাত ফসকে জালে জড়িয়ে যায়। বিরতির পরপরই মুসলেরাকে তুলে নেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা। কিন্তু উরুগুয়ে আর ম্যাচে ফিরতে পারেনি। স্পেনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। ইয়ামাল, পেড্রিরাও ফর্মের ধারে কাছে ছিলেন না। বাদ্য হয়ে ৭৬ মিনিটে ইয়ামালকে তুলে ফেরান তোরেস ও পেড্রিকে তুলে উইলিয়ামসকে নামা স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। তাতেও গোল সংখ্যা বাড়াতে পারেনি স্পেন। ৮৭ মিনিটে ফেরান তোরেসের শট পোস্টে লাগে। ৮৯ মিনিটে লাল কার্ড দেখেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!