Advertisement
  • দে । শ
  • মে ২৫, ২০২৬

বাড়িতে মজুত বিপুল ত্রাণের ত্রিপল, বেপাত্তা বাদুড়িয়ার পুর চেয়ারম্যান

আরম্ভ ওয়েব ডেস্ক
বাড়িতে মজুত বিপুল ত্রাণের ত্রিপল, বেপাত্তা বাদুড়িয়ার পুর চেয়ারম্যান

প্রচুর ত্রাণের ত্রিপল উদ্ধার বাদুড়িয়া পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বাড়ি থেকে। তৃণমূল সরকার পতনের পরে এই ত্রাণ সামগ্রী নিয়ে বড় দুর্নীতি প্রকাশ্যে এল। এবার  উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার খোদ পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ উঠল। ঘটনার সামনে আসার পরেই বেপাত্তা বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর। অবিলম্বে পুরপ্রধানকে গ্রেপ্তারে দাবি জানিয়েছে বিজেপি। পুর প্রধানের বাড়ি ও পার্টি অফিস থেকে ত্রিপল উদ্ধারের ঘটনা নিয়ে অনেক আগে থেকেই সোচ্চার বিজেপি। কিন্তু তৃণমূল আমলে তাদের কথায় কান দেয়নি পুলিশ, প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদুড়িয়ার পুঁড়া গ্রামে পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি ও পার্টি অফিসে বান্ডিল বান্ডিল ত্রাণের ত্রিপল মজুত রাখা হয়েছিল। এছাড়াও ছিল নলকূপের মাথা, কোদালের বাঁট। গত পুরভোটে এই কোদালের বাঁট নিয়ে তৃণমূল বুথ দখল করেছিল। পুরপ্রধান দাঁড়িয়ে থেকে ত্রিপল ও অন্যান্য সামগ্রী রবিবার রাতে অন্যত্র পাচার করছিল। সেই সময় গ্রামবাসীদের নিয়ে বিজেপি কর্মীরা হাতে নাতে ধরে ফেলে পুলিশ প্রশাসনকে খবর দেয়। পুলিশ এসে ৮০০ ত্রিপল, নলকূপের মাথা, কোদালের বাঁট উদ্ধার করে। ঘটনার পর থেকেই পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য বেপাত্তা।

বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, ‘‌বাদুড়িয়া পুরসভার দুর্নীতির অভিযোগ অনেক আগে আমরা করে আসছি। কিন্তু তখন আমাদের কথা পুলিশ প্রশাসন কানে তুলত না। এখন পরিস্থিতি পাল্টেছে। পুলিশ প্রশাসন এখন আর দলদাস নয়।’‌ সুকল্যাণ বলেন, ‘‌এতো সবে হিমশৈলের চুড়া মাত্র। বাদুড়িয়া পুরসভার আরও দুর্নীতি বেরিয়ে আসবে। যারা গরিব মানুষের ত্রাণ সামগ্রী চুরি করে রেখেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। অবিলম্বে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান সহ জড়িতেদের গ্রেপ্তার করতে হবে।’‌


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!