- বি। দে । শ
- জুন ২৪, ২০২৪
দাগেস্তানে বন্দুকবাজের হামলায় মৃত ২৩, ঘটনায় আই এস যোগের আশঙ্কা প্রশাসনের
দক্ষিণ রাশিয়ার দাগেস্তান প্রদেশে বন্দুকবাজের হামলায় ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় ১৫ জন পুলিশ কর্মী সহ ৬ জন হামলাকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার সকালবেলা দাগেস্তনের গভর্নর সেরজেই মেলিকভ একটি ভিডিও স্টেটমেন্টে এই ঘটনার কথা উল্লেখ করেছেন। জানা গিয়েছে, বন্দুকবাজেরা রাশিয়ার দুটি অর্থোডক্স চার্চ, একটি সিনাগগ ও একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে।
রাশিয়ার অ্যান্টি টেররিস্ট কমিটি জানিয়েছে, হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অতীতে দাগেস্তানে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামলার নজির রয়েছে।
এই ঘটনার জন্য সোমবার , মঙ্গলবার ও বুধবার ওই প্রদেশে তিনদিনের ‘রাষ্ট্রীয় শোক’ ঘোষিত হয়েছে। ওই হামলাকারীরা অর্থোডক্স চার্চের একজন পুরোহিতকেও রেয়াত করেনি। তাঁকেও গুলিতে ঝাঁজরা করেছে । দাগেস্তানের স্থানীয় প্রসাসন জানিয়েছে, ওই প্রদেশে কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত দেরবেন্ত নামক এলাকায় বন্দুকবাজদের হামলার ঘটনা ঘটেছে। দাগেস্তানের রাজধানী মাখাচকলায় একটি চার্চ ও একটি পুলিশ পোস্টে তারা হামলা চালায়। তবে ঠিক কতজন হামলাকারী , সাধারণ মানুষ নিহত হয়েছে তা স্পষ্ট নয়। হামলাকারীরা দলে কতজন এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে ধন্দে আছে প্রশাসন।
এখনও পর্যন্ত কোনও সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। তবে রাশিয়ার সংবাদ সংস্থা ‘টাস’ জানিয়েছে, মাখাচকালা এক আধিকারিককে তাঁর ছেলের এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।ওই শহরের নিকটবর্তী সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমরভকে পুলিশ আটক করেছে। ঘটনাস্থলে জরুরি পরিষেবা বাহিনীকে পাঠিয়েছে প্রশাসন। তবে এই হামলার পিছনে দেশটির ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িত থাকার বিষয়টি নিয়ে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন । তাঁদের মতে , যেহেতু রাশিয়া আর ইউক্রেন এখন সম্মুখ সমরে, সেহেতু সহজে অস্ত্র সংগ্রহ করা সম্ভব ।
গত এপ্রিলে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার সঙ্গে জড়িত থাকার অপরাধে দাগেস্তান থেকে চারজনকে গ্রেফতার করে। ওই হামলায় ১৪০ জন মানুষ নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট বা আই এস আই এস। দাগেস্তানের বাসিন্দাদের বেশীরভাগ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে।
❤ Support Us






