Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২, ২০২৬

ভোটার তালিকা থেকে নাম বাদ, হাসনাবাদের ধরনা মঞ্চে মানিক ফকির

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটার তালিকা থেকে নাম বাদ, হাসনাবাদের ধরনা মঞ্চে মানিক ফকির

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় প্রতিবাদে ৩ দিন ধরে  ধরনায় বসে আছেন হাসনাবাদের হাবাসপুর গ্রামের মানুষ। আজ ধরনা মঞ্চে উপস্থিত হয়ে সমাজকর্মী, সাহিত্যিক মানিক ফকির হুশিয়ারি দিলেন তালিকায় নাম না ওঠা পর্যন্ত প্রতিবাদ চলবে।

তিনি বলেন, ‘‌এটা একটা পরিকল্পনা। তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে আমাদের ক্রীতদাসে পরিনত করতে চাইছে বিজেপি।’‌ তিনি বলেন, ‘‌বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে বাংলাকে, বাঙালিকে ধ্বংস করতে চাইছে। সংখ্যালঘু ও নিন্মবর্গের মানুষকে বেনাগরিক করতে অলিখিত যুদ্ধ চলছে।’‌ মানিক ফকির বলেন, ‘‌এবার বিরাট আন্দোলন হবে। ওরা ভাবতে পারছে না কত বড় আন্দোলন হবে।’‌

মঙ্গলবার সকাল থেকে বসিরহাট উত্তর বিধানসভা অন্তর্গত হাবাসপুর ব্রিজের কাছে স্থানীয় বাজারে রীতিমতো মঞ্চ তৈরি করে ধরণায় বসেছেন এলাকার বাতিল হওয়া ভোটাররা। মাখালগাছা পঞ্চায়েতের ২৫২ ও ২৫৩ নম্বর বুথের ৬৫৫ জনের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে। হাসনাবাদ ব্লকেরই রাজাপুর এলাকার ২০৭ নম্বর বুথে ১২৮৩ জন ভোটারের মধ্যে ২৫৭ জনের নাম বাদ গেছে। প্রতিবাদে মঙ্গলবার থেকে চলছে ধরনা। ব্রিজের পাশে রাস্তার ওপর বসে ধরনা মঞ্চে বসে আছেন গ্রামের মানুষ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!