- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৯, ২০২৫
জাল সার্টিফিকেট রুখতে কড়া পদক্ষেপ। উচ্চ মাধ্যমিকের মার্কশিটে এবার ইউভি সিকিউরিটি থ্রেট কোড
দেশ জুড়েই ভুয়ো মার্কশিট এবং শংসাপত্রের রমরমা । এবার এই জালিয়াতি ঠেকাতে তৎপর হল রাজ্যের উচ্চ মাধ্যমিক সংসদ । মার্কশিটে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি । ইউভি সিকিউরিটি থ্রেট কোড, যা এতদিন ব্যবহার হতো শুধুমাত্র ভারতীয় মুদ্রায় জাল নোট শনাক্ত করতে । তাই এবার থাকবে মার্কশিটে ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘ আমরা সব সময় পড়ুয়াদের স্বার্থে কাজ করি । পরীক্ষায় জালিয়াতি রুখতে আমরা সতর্ক । গত বছর থেকেই প্রশ্নপত্রে কিউআর কোডের ব্যবহার শুরু করেছি । এবার মার্কশিটের নিরাপত্তা বাড়াতে ইউভি সিকিউরিটি কোড সংযোজন করা হয়েছে । ফলে জালিয়াতি অনেকটাই কমবে । ‘
মার্কশিট ও সার্টিফিকেটে কিউ আর কোড চালু করলেও এতদিন শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলে প্রাপ্ত নম্বরই পাওয়া যেত । এবার পরীক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, মোট প্রাপ্ত নম্বর,নাম, সহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে । এবার থেকে ছবি, ঠিকানা-সহ বিস্তারিত তথ্য উঠে আসবে । এবছর থেকেই এই নতুন ধাঁচ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে । কেউ যদি কোনওভাবে এই মার্কশিট নকল করে কোথাও দেখাতে যায় তবে ধরা পড়ে যাবে । মার্কশিটের ভিতরে লেখা থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আদ্যক্ষর । যদিও তা খালি চোখে দেখা যাবে না । ইউভি স্ক্যান করলে তবেই ধরা পড়বে । নির্দিষ্ট কোডের মাধ্যমে জানা যাবে সেই মার্কশিটটা জাল নাকি আসল ।
গতবছর, উচ্চ মাধ্যপমিক পরীক্ষার জাল মার্কশিট বানিয়ে জেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন এক পড়ুয়া । ওই মার্কশিটে একাধিক বিষয়ের নম্বরকে ওলটপালট করে দেওয়া হয়েছিল । তাপরেই নড়েচড়ে বসে শিক্ষা সংসদ । শুধু কলেজে ভর্তি নয়, জাল সার্টিফিকেট নিয়ে নানান অবৈধ কাজকর্মের খবর আকচার শুনতে পাওয়া যায় । সেই জালিয়াতি আটকাটে শুরুতেই পদক্ষেপ নিচ্ছে শিক্ষা দফতর । মাধ্যমিকে স্তরে জালিয়াতি রুখতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ বলেছেন, ‘‘ জাল মার্কশিট নিয়ে ভর্তির চেষ্টা হচ্ছে, এমনটা সন্দেহ হলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে যোগাযোগ করতে বলব । আমরা বিশেষজ্ঞ দ্বারা বলে দিতে পারব ওই মার্কশিট জাল কি না ।
যদিও প্রশ্ন থেকেই যায়, গত বছর পর্যন্ত যদি জাল সার্টিফিকেট বানিয়ে কেউ অবৈধ কোনো কাজ করেন, তার মোকবিলা কিভাবে করবে রাজ্য শিক্ষা দফতর ? পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও এবিষয়ে কোনো উদ্দ্যোগ নেওয়া হচ্ছে কিনা সেবিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ।
❤ Support Us








