- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ২৮, ২০২৩
‘ভালোবাসার প্রতি শ্রদ্ধা’- বেড়াজাল অতিক্রমের অন্যতম শর্ত। রহমান মন্তব্যে কৌতূকের স্পর্শ। মুগ্ধ অনুরাগীরা
ভালোবাসাকে ভাষার সীমারেখায় বেঁধে রাখা যায় ন। প্রেম সমস্ত সংকীর্ণতার গণ্ডির উর্ধ্বে। এ.আর.রহমানের সাম্প্রতিক টুইটে প্রেমের এ বিশ্বজনীনতার সুরই যেন ফুটে উঠল। দাম্পত্য সম্পর্কে ভাষা বাধা হতে পারে কিনা , জনৈক অভিনেত্রীর এ প্রশ্নের উত্তর রহমানোচিত ভঙ্গিতেই দিলেন। বললেন, ভালবাসার প্রতি শ্রদ্ধার কথা। তিন শব্দেই বুঝিয়ে দিলেন প্রেমের সীমাহীনতাক। যা নিয়ে সরগরম নেটদুনিয়া।
காதலுக்கு மரியாதை🌺😍 https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023
স্বল্পভাষী হলেও তামিলেই কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন এ.আর রহমান। কয়েকদিন আগে, চেন্নাইয়ে ভিকাটান অ্যাওয়ার্ড শোতে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন জয় হো -র সুরস্রষ্টা। সেখানে মঞ্চে তাঁকে কিছু বললতে বলা হলে নিজের মাতৃভাষায় তিনি বক্তব্য রাখেন। তারপর তাঁর স্ত্রীকে যখন কিছু বলতে বলা হয় তখন তিনি তাঁকে তা তামিলে বলবার জন্য প্রস্তাব দেন। পাল্টা প্রতিক্রিয়ায় তিনি সে ভাষায় নিজের সাবলীলতার অভাবের কথা জানিয়ে যথাসম্ভব হিন্দি-ইংরাজি মিশিয়েই তাঁর বক্তব্য রাখেন।
সামাজিক প্রচারমাধ্যমে ভিডিওর অংশটুকু প্রকাশিত হতেই ভাইরাল হয়ে যায়। নেট নাগরিকদের অনেকেই রহমানের মাতৃভাষাপ্রীতির প্রশংসা করেছেন। আবার কেউ কেউ সায়রার ব্যক্তি স্বাধীনতার পক্ষে মত রেখেছেন। এ প্রসঙ্গের জের টেনেই তামিল ছবির জনৈক এক অভিনেত্রী সায়রার মাতৃভাষা কী ও বাড়ির মধ্যে কীভাবে তারা কথা বলেন তা নিয়ে নিজের টুইটার হ্যাণ্ডেল থেকে প্রশ্ন করেছিলেন সঙ্গীত পরিচালককে। যার অনবদ্য উত্তর দেন সুর সম্রাট।
❤ Support Us







