- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ১৫, ২০২৫
গ্রেফতার দক্ষিণ কোরিয়ার অপসারিত রাষ্ট্রপতি ইউন সুক ইয়ল
দীর্ঘ টানাপোড়নের পর গ্রেফতার দক্ষিণ কোরিয়ার অপসারিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। দেশে রক্তপাত এড়াতেই ধরা দিলাম বার্তা তাঁর। তবে তাঁর গ্রেফতারিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা।
দক্ষিণ কোরিয়ার অবপসারিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে অবশেষে গ্রেফতার করেছ দেশের দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। বুধবার স্থানীয় সময় সাড়ে ১০টায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও একাধিকবার গ্রেফতারের চেষ্টা হলেও, বিক্ষোভকারীদের অবরোধের মুখের পিছিয়ে যেতে বাধ্য হয় পুলিশ ও দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। আজ রাষ্ট্রপতির বাসভন থেকে আজ প্রশাসনের গাড়িবহর বেরিয়ে যেতে দেখা যায়। মনে করা হচ্ছে তাতেই আটক হয়েছেন ইউন। জানা যাচ্ছে আজও পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁর নিরাপত্তারক্ষীরা। কোরিয়ার আদালত আগেই ৪৮ ঘণ্টা পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
৩ মিনিটের রেকর্ডেড সংক্ষিপ্ত ভিডিও বার্তায়, ইউল জানিয়েছেন, তিনি দুর্নীতি তদন্ত অফিসে (সিআইও) উপস্থিত হতে সম্মত হয়েছেন। এই সংস্থাই তার বিরুদ্ধে করা মামলার নেতৃত্ব দিচ্ছে। “অপ্রীতিকর রক্তপাত এড়াতে আমি সিআইওতে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও এটা একটি অবৈধ তদন্ত।দেশের আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। তদন্তকারী সংস্থা কিংবা আদালত কোন গ্রেফতারি পরোয়ানা জারি করেনি। যদিও এখন অন্ধকার সময়…তবে দেশের ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। ” তবে রাষ্ট্রপতির আশঙ্কা এই গ্রেপ্তারি তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভের জন্ম দিতে পারে, তাতে দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়বার আশঙ্কা রয়েছে।
প্রেসিডেন্টের আইনজীবী সিওক ডং-হুয়ান একটি পোস্টে বলেছেন “প্রেসিডেন্ট তাঁর বাসভবন ত্যাগ করতে রাজি হয়েছেন এবং ‘মারাত্মক দুর্ঘটনা’ এড়াতে তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন।”
দেশে সামরিক আইন প্রণয়নের চেষ্টার অভিযোগে ইউনকে আইন প্রণেতাদের ভোটে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করা হয়। কোরিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি তদন্ত সংস্থা। তারপর থেকেই তাঁকে হেপাজতে নেওয়ার চেষ্টা করছিল সংশ্লিষ্ট দফতর। দীর্ঘ টালবাহানার পর আজ তাঁকে প্রেফতার করা হয়।
কোরিয়ার বিরোধি দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা পার্ক চান-দায়ে বলছেন, “প্রেসিডেন্ট ইউনের গ্রেপ্তার নিশ্চিত করেছে যে দক্ষিণ কোরিয়ায় বিচার ব্যবস্থা এখনো বেঁচে আছে।” সাংবিধানিক অর্ডার, গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারের ক্ষেত্রে এই গ্রেপ্তার প্রথম পদক্ষেপ।” বলে মন্তব্য তাঁর।
তবে একদিকে যেমন বিরোধি শিবির প্রেসিডেন্টের গ্রেপ্তারে উৎফুল্ল, অন্যদিকে ইউলের সমর্থকদের মধ্যে হতাশা ও রাগ। রাজনৈতিক নাটকীয়তার এই পরিস্থিতে হিংসা পরিস্থিতি আটকে দেশটির আইন শৃঙ্খলা টিকিয়ে রাখাটাই এখন চ্যালেঞ্জের।
❤ Support Us








