- দে । শ
- ডিসেম্বর ২১, ২০২২
মহিলার সঙ্গে যৌন উদ্দীপক কথাবার্তা! বিতর্কে ইমরান খান
আবার বিতর্কের মুখে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবার জড়িয়ে পড়লেন নারীঘটিত কেলেঙ্কারিতে। তাঁর একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যে অডিও ক্লিপে এক মহিলার সঙ্গে যৌন উদ্দীপক কথাবার্তা বলতে শোনা গিয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে ভুয়ো বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে, তাদের দলের নেতারা ভাবমূর্তি নষ্ট করার জন্য এই অডিও ক্লিপ তৈরি করা হয়েছে।
পাকিস্তানের সাংবাদিক সৈয়দ আলি হায়দারি নিজের ইউটিউব চ্যানেলে দুই পর্বের অডিও ক্লিপ পোস্ট করেছেন। সেই অডিও ক্লিপে শোনা গেছে, ইমরান নামের এক ব্যক্তি এক মহিলার সঙ্গে অশালীন ভাষায় যৌন সংক্রান্ত কথা বলছেন। এই অডিও ক্লিপের কথাবার্তার সত্যতা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। যদিও বেশ পাকিস্তানের কয়েকজন সাংবাদিক দাবি করেছেন, অডিও ক্লিপে যে পুরুষকণ্ঠ শোনা গেছে, তা ইমরান খানেরই।
পাকিস্তানের বেশ কয়েকটা সংবাদমাধ্যম দাবি করেছে, ফাঁস হওয়া অডিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া গেছে। তেহরিক-ই-ইনসাফ দলের নেতা আরসলান খালিদ অডিও ক্লিপটি ভুয়ো বলে দাবি করে বলেছেন, “ভুয়ো অডিও ক্লিপ তৈরি করে বিরোধীরা ইমরান খানের ইমেজ কালিমালিপ্ত করার চেষ্টা করছে।”
বেশ কয়েকমাস আগে ইমরান খানকে পদচ্যুত করে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন শাহবাজ শরিফ। তার পর থেকেই ইমরান খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে আসা হচ্ছে। কিছুদিন আগেও ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সে যাত্রায় তিনি কোনও রকম বেঁচে যান।
❤ Support Us






