Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৩, ২০২৫

হাঁসখালি গণধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, পঞ্চায়েত সদস্যের ৫ বছরের সাজা

আরম্ভ ওয়েব ডেস্ক
হাঁসখালি গণধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, পঞ্চায়েত সদস্যের ৫ বছরের সাজা

নদিয়ার হাঁসখালি গণধর্ষণ-খুন মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। মঙ্গলবার রানাঘাট আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত তিনজন হলেন সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক। পাশাপাশি, ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২২ সালে নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে জন্মদিনের পার্টির নাম করে ডেকে নিয়ে গণধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, গুরুতর অবস্থায় রক্তাক্ত কিশোরীকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরবর্তীতে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে কোনও ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ দাহ করা হয় বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনা সামনে আসতেই রাজ্যজুড়ে তীব্র শোরগোল পড়ে যায়। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও, সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা হয়। হাই কোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং রানাঘাট আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়।

প্রায় তিন বছর ধরে চলা বিচারপ্রক্রিয়ার পর সোমবার আদালত মোট ৯ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার সেই দোষীদের সাজা ঘোষণা করা হয়। রায় ঘোষণার দিন সকাল থেকেই আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নির্দিষ্ট সময়ে দোষীদের আদালতে হাজির করানো হয় এবং সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সাজা ঘোষণার পর স্বস্তিতে ভেঙে পড়েন মৃতার পরিবারের সদস্যরা। দীর্ঘ অপেক্ষার পর ন্যায়বিচার পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!