Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২, ২০২৬

নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে ভারতের, পড়শি নীতি নিয়ে স্পষ্টবার্তা জয়শঙ্করের

আরম্ভ ওয়েব ডেস্ক
নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে ভারতের, পড়শি নীতি নিয়ে স্পষ্টবার্তা জয়শঙ্করের

প্রতিবেশী নিয়ে ফের উষ্মা প্রকাশ করলেন কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর । তিনি বলেছেন, যে কেউ খারাপ প্রতিবেশী পেতে পারেন, এটা দুর্ভাগ্যের যে ভারতের এমন পড়শি আছে । নাম না করেই দেশের পশ্চিম সীমান্ত ঘেঁষা দেশের প্রতি এই তীর্যক মন্তব্য তাঁর ।

দীর্ঘদিন ঘরেই নয়াদিল্লি এবং ইসলামাবাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তেজনা পূর্ণ । গত মে মাসে কাশ্মীরের পহেলাগামে জঙ্গিদের হাতে ২৬ নিরীহ নাগরিকদের নির্বিচারে হত্যার পেছনেও পাক অভিসন্ধির প্রমাণ মেলে । তারপর থেকেই দুই দেশের সম্পর্ক আরও জটিলতর হয়েছে ।

মাদ্রাজ আইআইটির সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, দেশের পশ্চিম দিকে তাকালেই দেখা যায়, যদি কোনো দেশের প্রশাসকরা সিদ্ধান্ত নেন যে ইচ্ছাকৃত, ক্রমাগত এবং নির্লজ্জভাবে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদকে তারা মদত যুগিয়ে যাবেন, তবে নিরাপত্তা এবং জাতীয় স্বার্থে ভারত তা প্রতিহত করবে । পহেলগাও এর ঘটনার পরবর্তীতে ভারত-পাক উত্তেজনা প্রশমনে মার্কিন হস্তক্ষেপ নিয়ে, আন্তর্জাতিক পরিসরে ট্রাম্প ক্রমাগত যে দাবি করেছেন, সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, দেশের নিরাপত্তার স্বার্থে সবসময়ই যা করণীয়, সেই পদক্ষেপই নেওয়া হবে । এবিষয়ে অন্য কারো হস্তক্ষেপ নিষ্প্রয়োজন ।

সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত-পাক সম্পর্কের টানাপোড়েন নিয়ে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সদিচ্ছা এবং বৈরতার কখনোই সহাবস্থান সম্ভব নয় । বহু বছর আগে প্রতিবেশি দুই দেশ সিন্ধু নদের জল বন্টন নিয়ে সহমতে পৌঁছেছিল । কিন্তু কাউকে যদি ক্রমাগত সন্ত্রাসী হামলার সম্মুখীন হতে হয়, তখন তার কাছ থেকে ভালো প্রতিবেশিমূলক আচরণ আশা করা ঠিক নয় । এটা কখনোই হতে পারে না, যারা একদিকে জলের জন্য তদ্বির করবেন কিন্তু সন্ত্রাসবাদে মদত জোগানো বন্ধ করবেন না । এটা বরদাস্ত যোগ্য নয় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!