Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৭, ২০২৬

দেশে ফের লকডাউন? সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীর জরুরি বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে ফের লকডাউন? সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীর জরুরি বার্তা

শুক্রবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জ্বালানি সরবরাহ নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও ভোটমুখী ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সেই তালিকার বাইরে রাখা হয়েছে। এমনই ঘোষণা করা হয়েছে প্রশাসনিক স্তরে। এরই মধ্যে লকডাউনের কথা মনে করিয়ে দিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী নিশানা করার পর এসেছে পাল্টা জবাবও।

শুক্রবার, এক্স হ্যান্ডলে পোস্ট করে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ‘ভারতে লকডাউন আসছে বলে যা প্রচার করা হচ্ছে, তা গুজব। ভারত সরকার এমন কোনো প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছে না। আমাদের শান্ত, দায়িত্বপূর্ণ ও একজোট থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এমন গুজব ও প্যানিক তৈরি করা ক্ষতিকারক ও দায়িত্বজ্ঞানহীন কাজ।’ পোস্ট থেকে বোঝাই যাচ্ছে হরদীপ সিং পুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ‘ক্ষতিকারক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে পাল্টা নিশানা করেছেন।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি তেল ও গ্যাসের সরববরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত এবং কী পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়ে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও পশ্চিমবঙ্গ-সহ যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, নির্বাচনী আচরণ বিধি মেনে ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এই তালিকায় রাখা হচ্ছে না। সেই রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে আলাদা বৈঠক হবে ভারত সরকারের কেবিনেট সচিবের, এমনটাই সূত্রের খবর। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য মোদি সরকারকেই লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে বিরোধীরা। করোনার লকডাউনের কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখতে চাইছে কেন্দ্রের বিজেপি সরলকার। প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, এখন উনি ( পড়ুন নরেন্দ্র মোদি)… ওই ঠ্যালায় পড়লে বেড়াল গাছে ওঠে-র মতো অবস্থায় পড়ে সর্বদলীয় বৈঠক ডাকছেন।

প্রসঙ্গত এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই বলেছেন, ভারতের কাছেও এই যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক। পেট্রোল, ডিজেল, গ্যাস ও সারের মতো জরুরি জিনিসের সরবরাহ ব্যাহত হচ্ছে। আর এবার যখন মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী, তখন ভোটমুখী পশ্চিমবঙ্গ থেকে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কেন্দ্রকে নিশানা করে বলেছেন, ‘পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন করবে ভাবছে কিনা? জানি না, করলে করবে। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন।মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন! জেনে রাখবেন কোভিডের সময়েও লকডাউন ছিল। আমরা ‘২১ সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যেকোনও পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করার জন্য আমরা রাজি আছি।’এখন দেখার প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিটিংয়ে কি বলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!