Advertisement
  • বৈষয়িক
  • মে ১৪, ২০২২

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নতুন পন্থা, গম রপ্তানি বন্ধ করার নির্দেশ দিল মোদি সরকার ।

সারা ইউরোপে গম সরবরাহকারী দেশগুলির মধ্যে বড় বাজার দখল করে জেলেনস্কির দেশ।

আরম্ভ ওয়েব ডেস্ক
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নতুন পন্থা, গম রপ্তানি বন্ধ করার নির্দেশ দিল মোদি সরকার ।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে, রুশ সেনা আঘাতের পর থেকেই আন্তর্জাতিক বাজারে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করে । বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন । বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন । সারা ইউরোপে গম সরবরাহকারী দেশগুলির মধ্যে বড় বাজার দখল করে জেলেনস্কির দেশ । কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে অন্যান্য পণ্যের সঙ্গে গম রফতানিতেও রাশ টেনেছে ইউক্রেন । এর ফলে সঙ্কট বেড়েছে ।

অন্য দিকে, এশিয়া তথা বিশ্বে অন্যতম গম উৎপাদনকারী দেশ ভারত। সম্প্রতি আফগানিস্তানে বিশাল পরিমাণ গম রফতানি করেছে ভারত । তা ছাড়াও রয়েছে বাংলাদেশ । শুধু ২০২১-’২২ অর্থবর্ষে ৭০ লক্ষ টন গম উৎপাদন করেছে ভারত । তার মধ্যে ৫০ শতাংশই রফতানি হয়েছে শেখ হাসিনার দেশে ।কৃষ্ণ সাগর অঞ্চলের টালমাটাল পরিস্থিতিতে এই মুহূর্তে গমের জন্য ভারতেরই উপর নির্ভরশীল বিশ্ব। । কিন্তু এবার ভারতও গম রপ্তানিতে বন্ধের সিদ্ধান্ত নিল । ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল আমজনতা । এই প্রেক্ষিতে বিদেশে আপাতত গম রফতানি বন্ধের সিদ্ধান্ত নিল মোদি সরকার । শুক্রবার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

বেশ কয়েকটি কারণে বিশ্বব্যাপী হঠাৎই গমের দাম বেড়ে গিয়েছে । গম রফতানি নিয়ে কয়েকটি বৈঠক করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক । সূত্রের খবর, দ্রব্যমূল্য বৃদ্ধি, গমের বাজার সংক্রান্ত নানা বিষয়ে খেয়াল করার পর রফতানিতে রাশ টানছে সরকার ।দেশীয় বাজারে গম ও গমজাত দ্রব্যের দাম ১৫-২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে । এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বাজারে গমের দাম ১৪ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ।

ভারতে গমের দাম বাড়ার একাধিক কারণ রয়েছে । এর মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি অন্যতম কারণ । এছাড়াও আন্তর্জাতিক বাজারে গমের মূল্যবৃদ্ধির দাপটও একটা ফ্যাক্টর । গমের পাশাপাশি অগ্নিমূল্য ভুট্টাও । ২০২২ সালে রেকর্ড পরিমাণ গম রপ্তানি করার লক্ষ্য ছিল নয়াদিল্লির । ২০২১-২২ অর্থবর্ষে সব মিলিয়ে ৭০ লক্ষ টন গম রপ্তানি করেছিল ভারত। কিন্তু এবার ইতিমধ্যেই সেই সীমানা অতিক্রান্ত হয়ে গিয়েছে! তাই মনে করা হচ্ছিল নতুন নজির গড়বে ভারত। কিন্তু শেষ পর্যন্ত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের। ভারতের এই সিদ্ধান্তে বাকি বিশ্বের দেশগুলিকে আরও সমস্যার মুখে পড়তে হবে তাতে সন্দেহ নেই ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে পেশ করা তথ্য থেকে জানা গিয়েছে, আট বছরের রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল দেশের খুচরো মুদ্রাস্ফীতি। এপ্রিলে মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৭৯ শতাংশে । গত কয়েক মাসে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় নানা জিনিসের দাম লাফিয়ে বেড়েছে । তারই প্রতিফলন মুদ্রাস্ফীতিতেও। সেই তালিকায় রয়েছে গমও। এবার গম রপ্তানি বন্ধ করে গমের মূল্য নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ ভারতের ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!