Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • এপ্রিল ৯, ২০২৪

মার্কিন মুলুকে আবার মৃত্যু এক ভারতীয় ছাত্রের

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন মুলুকে আবার মৃত্যু এক ভারতীয় ছাত্রের

মার্কিন মুলুকে আবার ভারতীয় ছাত্র মৃত। ২৫ বছর বয়সী হায়দরাবাদের এক ছাত্রের মৃতদেহ নিউ ইয়র্কের কাছে ওহাইওর ক্লিভল্যান্ডে পাওয়া গেছে। নিউইয়র্কের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। ২০২৩ সালে ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ডিগ্রি করার জন্য তিনি গিয়েছিলেন।
হায়দরাবাদের ছাত্র মহম্মদ আবদুল আরফাত নেমে ওই ছাত্র প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। ভারতীয় দূতাবাসের পক্ষ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। আরফাতকে খুঁজে বার করার জন্য ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। মঙ্গলবার সকালে আরাফতের পরিবারকে জানানো হয়েছে, তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দূতাবাসের পক্ষ থেকে ‘‌এক্স’‌–এ এক পোস্টে বলা হয়েছে, ‘‌জনাব মহম্মদ আবদুল আরফাত, যার অনুসন্ধান অভিযান চলছিল, ওহাইওর ক্লিভল্যান্ডে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ভারতীয় দূতাবাস আরফাতের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। আরফাতের মৃতদেহ ভারতে নিয়ে যাওয়ার জন্য শোকাহত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করছি।’‌

আরফাতের বাবা মহম্মদ সেলিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ৭ মার্চ শেষবার তাদের মধ্যে কথা হয়েছিল এবং তারপর থেকে আরাতের মোবাইল ফোন বন্ধ ছিল। ১৯ মার্চ একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে ফোন পান সেলিম। তাঁকে বলা হয়, আরফাতকে মাদক বিক্রির একটি চক্র অপহরণ করেছে এবং ১২০০ ডলার দাবি করেছে।
এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ছাত্র মারা গেছে। পরপর এই মৃত্যুর ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রদের এবং ভারতে তাদের পরিবারকে উদ্বিগ্ন করে তুলেছে। মারা যাওয়া ছাত্রদের মধ্যে ২৫ বছর বয়সী বিবেক সাইনিকে একজন মাদকাসক্ত কুপিয়ে হত্যা করেছিল এবং ২৭ বছর বয়সী ভেঙ্কটারামনা পিত্তলা এক নৌকা দুর্ঘটনায় মারা গিয়েছিল। বেশ কয়েকজন ছাত্রের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!