Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২২, ২০২৫

মহারাষ্ট্রের জলগাঁওয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ।এপর্যন্ত মৃত ১০, আহত ৩০

আরম্ভ ওয়েব ডেস্ক
মহারাষ্ট্রের জলগাঁওয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ।এপর্যন্ত মৃত ১০, আহত ৩০

মহারাষ্ট্রের জলগাঁওয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। মারা গেছেন ১০ জন। প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনে আগুন লাগার গুজব থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

জলগাঁও থেকে প্রায় ৫০ কিমি দুরে পাচুরা তালুকের পারধাদে রেলওয়ে স্টেশনের কাছে বিকেল ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। লখনউ থেকে মহারাষ্ট্র যাচ্ছিল পুস্পক এক্সপ্রেস। হঠাৎ করেই পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। তারপরই ট্রেনের যাত্রীরা আতঙ্কে চেন টেনে দেয়। এরপরই পুষ্পক এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। ট্রেন দাঁড়ানো মাত্রই যাত্রীরা আতঙ্কে কোনও দিকে না তাকিয়ে ট্রেন থেকে ঝাঁপ মারতে শুরু করেন। সেই সময় অন্যদিক থেকে দ্রুত গতিতে আসছিল কর্ণাটক এক্সপ্রেস। সেই ট্রেনের ধাক্কায় মুহুর্তের মধ্যে ৮ জনের মৃত্যু হয়। ৩০ জন আহত হন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। আহতদের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
দুর্ঘটনা প্রসঙ্গে সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র স্বপ্নিল নিলা বলেছেন, ‘‌পুষ্পক এক্সপ্রেস থেকে আতঙ্কে বেশ কিছু যাত্রী হঠাৎ করেই লাইনে নেমে পড়েন এবং অন্যদিকে থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসে সঙ্গে ধাক্কা লাগে। পুরো বিষয়টি ইতিমধ্যে রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে। ইচ্ছাকৃত ভাবে গুজব ছড়ানো হয়েছে, নাকি এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র তা খতিয়ে দেখা হচ্ছে।’‌
রেল দুর্ঘটনার পরপরই শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তিনি বলেন, ‘‌মহারাষ্ট্রের জলগাঁওয়ের ট্রেন দুর্ঘটনা খুবই দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!