- বি। দে । শ
- আগস্ট ২০, ২০২৬
ভেঙে পড়ল হেলিকপ্টার, ইকুয়েডরের গোয়েন্দা প্রধানসহ ৫ মার্কিন নিহত
কেনিয়ায় আবার একটা বড় ধরণের হেলিকপ্টার দুর্ঘটনা। এই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইকুয়েডরের গোয়েন্দা প্রধানসহ পাঁচজন মার্কিন নাগরিক। গত ৬ মাসে কেনিয়ায় এটা দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য কেনিয়ায় এই পর্যটকবাহী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই হেলিকপ্টারে ৭ জন যাত্রী ছিলেন। ইকুয়েডরের গোয়েন্দা প্রধান ছাড়াও পাঁচজন মার্কিন নাগরিক ছিলেন।
কেনিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি বুধবার সকালে রাজধানী নাইরোবির উত্তরে সাম্বুরু কাউন্টিতে ঘটেছে। হেলিকপ্টারটি লোইসাবা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে যাত্রা শুরু করেছিল। কেনিয়া রেড ক্রস সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার ছবি শেয়ার করেছে। সেই ছবিতে দুর্ঘটনাস্থলে আগুনের শিখা দেখা যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে।
বিমান দুর্ঘটনা তদন্ত বিভাগের পরিচালক ফ্রেডেরিক কাবুঙ্গে সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘হেলিকপ্টারটিতে একজন পাইলট ও ৬ জন যাত্রীসহ মোট সাতজন ছিলেন। এই দুর্ঘটনায় সকলেই নিহত হয়েছেন।’ উদ্ধার অভিযানে সমস্যা প্রসঙ্গে সাম্বুরু কাউন্টি পুলিশ প্রধান ডেভিড নকরোই বলেন, ‘ঘন অন্ধকার এবং দুর্গম ভূখণ্ড ও দুর্ঘটনা স্থলের প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।’
ইকুয়েডরের পরিবহন মন্ত্রী রবার্তো লুকে বলেছেন যে, নিহতদের মধ্যে লাতিন আমেরিকার এই দেশের গোয়েন্দা প্রধান মিশেল সেনসি–কন্তুগি এবং তাঁর স্ত্রীও ছিলেন। লুকে এক্স–এ লিখেছেন, ‘মিশেল এবং স্টেফানি আজ খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তাঁদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’ গোয়েন্দা প্রধান মিশেল (৪২) একজন প্রাক্তন ব্যবসায়ীও। ২০২৪ সালে ইকুয়েডরের জাতীয় গোয়েন্দা কেন্দ্রের প্রধান হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়েছিল। তিনি ইকুয়েডরের ডানপন্থী রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়ার ঘনিষ্ঠ ছিলেন। নোবোয়া মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন লড়াইয়ে দেশকে যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদার হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন যে, এই দুর্ঘটনায় ৫ জন মার্কিন নাগরিকও নিহত হয়েছেন। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
হেলিকপ্টারটি পর্যটকদের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য উড়ছিল। একটা ভিডিওতে দেখা গেছে, ওলোলোকওয়ে পর্বতের পাদদেশে, যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল, সেখান থেকে আকাশে কালো ধোঁয়া উঠছে।মাউন্ট ওলোলোকওয়ে সাম্বুরু জনগোষ্ঠীর কাছে একটা পবিত্র পর্বত। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০ মিটার উঁচুতে অবস্থিত। এটা একটা জনপ্রিয় হাইকিং স্থান। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কেনিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলছে। এর আগে মার্চ মাসে পশ্চিম কেনিয়ায় একটা হেলিকপ্টার দুর্ঘটনায় একজন সাংসদসহ ১০০ জন নিহত হয়েছিলেন।
❤ Support Us








