Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১২, ২০২৫

২০ ফুট গভীর খাদে বাস, লখনউয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫, আহত ১০

আরম্ভ ওয়েব ডেস্ক
২০ ফুট গভীর খাদে বাস, লখনউয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫, আহত ১০

‌লখনউয়ে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে লখনউয়ের কাকোরির টিকায়েতগঞ্জে। কাইজারবাগ ডিপোর একটা রোডওয়েজ বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। দুর্ঘটনায় বাসের যাত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন পথচারীও আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধেয় কাইজারবাগ বাসস্ট্যান্ড থেকে ৫৪ জন যাত্রী নিয়ে রোডওয়েজের বাসটি হরদইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কাকোরির টিকায়েতগঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। উল্টে যাওয়ার সময় বাসটি একজন বাইক আরোহীকে ধাক্কা মারে। তিনিও আহত হন। বাসটি খাদে পড়ে যাওয়ার পর যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। তারাই প্রথমে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশও ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। আহত যাত্রীদের বাস থেকে টেনে তুলে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি হরদই যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটা একটা জলের ট্যাঙ্কারকে ধাক্কা দিয়ে ২০ ফুট গভীর খাদে পড়ে যান। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেই জায়গায় রাস্তা নির্মাণের কাজ চলছিল এবং রাস্তায় জল পানি ছিটানো হচ্ছিল। চালক সজোরে ব্রেক কষায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

লখনউয়ের পুলিশ কমিশনার অমরেন্দ্র সিং সেঙ্গার জানিয়েছেন যে, এই দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ভয়াবহ বাস দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি খবর পেয়েই জেলা প্রশাসনের কর্তাদের দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন। আহত সকল যাত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিহতদের পরিবারবর্গকে ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যোগী আদিত্যনাথ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!