- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২০, ২০২৬
জেলা পর্ব শেষ করে এবার নজর কলকাতার প্রচারে, ভবানীপুরে মিছিল ও সভা মমতার
কলকাতায় আজ প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বেলেঘাটা থেকে কলকাতার প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত একমাস ধরে তিনি রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার করেছেন। ২৩ মার্চ থেকে জেলা সফর শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্বের ভোটের সেই প্রচার আজ সোমবার শেষ হচ্ছে। সোমবার মুরারই, উত্তর ২৪ পরগনার খড়দহে সভা সেরে কলকাতার প্রচার পর্বে পা রাখছেন। বেলেঘাটায় প্রার্থী কুণাল ঘোষ ও মানিকতলার প্রার্থী শ্রেয়া পান্ডের সমর্থনে এদিন বিকেলে প্রথম সভা বেলেঘাটায়। তারপর সন্ধ্যার মুখে নিজের কেন্দ্র ভবানীপুরে একটি মিছিল ও সভা করার তৃণমূল নেত্রীর। শেক্সপিয়ার সরণি থেকে মিছিল করে গিয়ে অ্যালেন পার্কে একটি সভা করতে পারেন ভবানীপুরের প্রার্থী মমতা, এমনই তৃণমূল ও পুলিশ সূত্রে জানা গেছে। সকাল থেকেই অ্যালেন পার্ক সংলগ্ন রাস্তায় গাড়ি পার্কিঙে কড়াকড়ি চলছে। রাস্তার দু-পাশ খালি করে পুলিশি নজরদারি চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মানসিকতা বুঝতে পারেন সেটা এই সময়ে বাংলার কোনও রাজনৈতিক পারেন না বলে রাজনৈতিক মহলের মত। তাঁদের মোতে এই একমাস টানা জেলায় জেলায় প্রচার করে মানুষের মন বুঝে নিতে পেরেছেন তৃণমূল নেত্রী। আর তাই তিনি বলছেন, যতই যা করো না কেন, সরকার গর্বে তৃণমূল। এই সাফল্যকে পাথেয় করেই মমতার কলকাতার সফরসূচি সোমবার থেকে শুরু হচ্ছে। দ্বিতীয় দফার ১৪২ কেন্দ্রের মধ্যে কলকাতার বহু কেন্দ্র রয়েছে। তাই এবার পরপর সভা, পদযাত্রায় তৃণমূল নেত্রীকে কলকাতায় দেখা যাবে। গ্রীষ্মের এই তীব্র দাবদাহেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পথে পা রাখছেন, রাখবেন। তাঁর সেই পদযাত্রায় তিল ধারণের জায়গা থাকে না, সেটার সাক্ষী সারা রাজ্যের মানুষ। সোমবার আরও একবার জনসমর্থনের সেই চেনা ছবি দেখতে চলেছে কলকাতা।
প্রথম দফায় কলকাতায় সভা-মিছিল করার পর মুখ্যমন্ত্রীর আবার হলদিয়া সফর আছে মমতার। সেখান থেকে ফিরে দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল পর্যন্ত কলকাতায় একটানা সভা করবেন তৃণমূল নেত্রী। এর পর রয়েছে দক্ষিণের সভা। ২৩ এপ্রিল যেমন যাদবপুর ও টালিগঞ্জের দুই প্রার্থী দেবব্রত মজুমদার আর অরূপ বিশ্বাসের সমর্থনে মমতা সভা করবেন শ্রীকলোনি যুব সংঘের ময়দানে। ২৪ এপ্রিল সুলেখা মোড় থেকে গড়িয়াহাট হয়ে হাজরা পর্যন্ত তাঁর ঐতিহাসিক মিছিল করার কথা রয়েছে।
❤ Support Us






