Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৭, ২০২৬

ভোট দিতে এসে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট দিতে এসে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের

ভোট দিতে বাড়ি এসেছিলেন শ্যামল মণ্ডল নামে এক পরিযায়ী শ্রমিক। গ্রামের অদূরে মাঠের মাঝে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল তার। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পূর্বস্থলীর মোয়াইল গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।  পরিবারের দাবি, নৃশংসভাবে খুন করা হয়েছে শ্যামলকে। এর পিছনে রাজনীতি আছে কিনা দেখুক পুলিশ। খুনের কিনারা করুক। দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দিক।

পূর্বস্থলী এলাকায় ভোট ২৯ এপ্রিল। ভোট দেওয়ার জন্য দিন তিনেক আগে ভিন্ রাজ্য অসম থেকে বাড়ি ফিরেছেন শ্যামল। শুক্রবার দুপুরে বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। রাতে ফেরেননি। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। ওই ব্যক্তির পায়ের বিভিন্ন অংশে গরম জল বা গরম কোন জিনিস দিয়ে পোড়ানোর ক্ষত। চোখে মুখেও ক্ষত রয়েছে।

পূর্বস্থলী থানায় অভিযোগ অভিযোগ জানাতে এসে শ্যামলের মেয়ে কবিতা মণ্ডল জানান, ‘বাবার কারো সঙ্গে শত্রুতা ছিল না। তাই এই ঘটনা মানতে পারছি না। বাবাকে খুনই করা হয়েছে।’ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তিনি। একই দাবিতে সরব শ্যামলের স্ত্রী ঝুলন মণ্ডলও। তিনি বললেন, ‘চোখ দুটো ধারাল অস্ত্র দিয়ে ফুঁড়ে দিয়েছে। গোটা শরীরে ফুটন্ত জল ঢেলে পুড়িয়েছে। খুনের বিচার চাইছি।’ এলাকা সূত্রের খবর, মদের নেশা ছিল শ্যামলের। প্রায়ই মদ খেত। মৃতুর পিছনে শুক্রবার মদের আড্ডায় কোনো অনভিপ্রেত ঝামেলার কারণ আছে কিনা, তা খতিয়ে দেখার দাবি তুলছে মৃতের পরিবার। এলাকার কয়েকজন বাসিন্দা বলছিলেন, ‘ভোট সামনে। অথচ কাউকে কোনোও তোয়াক্কা না করে এলাকার মদের ভাটিগুলি রমরমিয়ে চলছে। কেন পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করছে না, সে প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!