Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১০, ২০২৩

ডার্বির আগে এফসিআই–য়ের বিরুদ্ধে বড় জয় মোহনবাগানের

আরম্ভ ওয়েব ডেস্ক
ডার্বির আগে এফসিআই–য়ের বিরুদ্ধে বড় জয় মোহনবাগানের

মাঝে আর মাত্র দু’‌দিন। ডুরান্ড কাপে গ্রুপ লিগ পর্বে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে এফসিআই–য়ের বিরুদ্ধে বড় জয় পেল মোহনবাগান। জিতল ৫–০ ব্যবধানে। ডুরান্ড কাপের সঙ্গে এই ম্যাচের কোনও সম্পর্ক নেই। এফসিআই–য়ের বিরুদ্ধে খেলা কোনও ফুটবলার হয়তো ডার্বিতে মাঠে থাকবেন না। তবুও এই জয় সমর্থকদের মধ্যে উদ্দীপনা বাড়াতে, সেকথা নিশ্চিতভাবে বলা যায়।
এফসিআই–য়ের বিরুদ্ধে একেবারে তরুণ ফুটবলারদের প্রথম একাদশে রেখেছিলেন কোচ বাস্তব রায়। এমনকি সুহেল ভাটকেও তিনি এদিন মাঠে নামাননি। তা সত্ত্বেও জয় আটকায়নি মোহনবাগানের। যদিও এদিন বেশ মন্থর গতিতে খেলা শুরু করেছিলেন সবুজমেরুণ ফুটবলাররা। বলার মতো প্রথম ভাল আক্রমণ গড়ে তুলেছিল ম্যাচের ১২ মিনিটে। বল নিয়ে এফসিআই বক্সে ঢুকে বিপজ্জনক জায়গায় পৌঁছেও গিয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি কিয়ান নাসিরি। এক মিনিট পর আবার কিয়ানের সামনে সুযোগ এসে গিয়েছিল। এবারও তিনকাঠি খুঁজে নিতে ব্যর্থ হন।
অবশেষে ম্যাচের ২৭ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন রাজ বাসফোর। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল কিয়ান নাসিরির সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথার্ধের ইনজুরি সময়ে টাইসনের পাস থেকে ২–০ করেন ভিয়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কিয়ান নাসিরির জায়গায় ফারদিন আলি মোল্লাকে মাঠে নিয়ে আসেন মোহনবাগান কোচ বাস্তব রায়। ফারদিন মাঠে আসার পর আক্রমণে গতি বাড়ে মোহনবাগানের। ৫৬ মিনিটে এফসিআই–য়ের এক ফুটবলারের ভুল পাস থেকে বল পেয়ে ৩–০ করেন নাওরেম। এরপর একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসেও ব্যবধান বাড়াতে পারছিল না মোহনবাগান। ৮৩ মিনিটে ডানদিক থেকে ভেসে আসা সেন্টারে ৪–০ করেন দীপেন্দু বিশ্বাস। ম্যাচের ইনজুরি সময়ে মোহনবাগানের হয়ে পঞ্চম গোলটি করেন টাইসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!