Advertisement
  • বৈষয়িক
  • আগস্ট ৩, ২০২৩

স্ট্যানলির তালিকায় দেশের আর্থিক শ্রীবৃদ্ধির ইঙ্গিত। চিনকে পেছনে ফেলে সামনের দিকে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
স্ট্যানলির তালিকায়  দেশের আর্থিক শ্রীবৃদ্ধির ইঙ্গিত। চিনকে পেছনে ফেলে সামনের দিকে ভারত

মর্গান স্ট্যানলি-র রেটিংয়ে ‘ওভারওয়েট’ পেল ভারত। ব্রোকারেজ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ব্যবসা-বাণিজ্যে এখন শ্রীবৃদ্ধি ঘটছে। বহু বিদেশী মুদ্রার আমদানি, স্থায়িত্ব এবং আয়বৃদ্ধি চিনের থেকেও ভারতকে আন্তর্জাতিক বাজারে ক্রিয়াশীল করে তুলেছে। উল্লেখ্য, আর্থিক বিকাশের নিরিখে শি জিনপিং-এর দেশকে ‘ইক্যুয়ালওয়েট’-এর তকমা দিয়েছে স্ট্যানলির সংস্থা।

কোনো দেশকে ‘ওভারওয়েট’ তকমা দেওয়ার অর্থ ভবিষ্যতে আর্থিক ক্ষেত্রে তার অসাধারণ উন্নতি করার সম্ভাবনা রয়েছে। ব্রোকারেজ সংস্থাটির মতে, ভারত হচ্ছে ক্রম বিকাশমান একটি বাজার। আর তা সম্প্রসারনের বিচারে সে এখন ষষ্ঠ স্থানে রয়েছে। পেছনে রয়েছে জাপানের মতো দেশ।

মর্গান স্ট্যানলির মতে, ভারতের এই ওভারওয়েট রেটিং পাওয়াটা আর তুলনায় চিনের যে অবস্থান তা খানিকটা নিশ্চিতই ছিল। বর্তমানে দেশের যা আর্থিক পরিস্থিতি তা চিনের সঙ্গে অনেকটা তুলনীয়। জিডিপির বৃদ্ধি এখন ৬.৫ শতাংশ। যা চলতি শতকের শেষে চিনের থেকে অনেকটাই বেশি থাকবে। তাঁদের অনুমান সে সময় ৩.৯ শতাংশ জিডিপি নিয়েই বিশ্ব আর্থিক মানচিত্র অবস্থান করবে সে। ।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!