Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৫, ২০২৩

করোনাশূন্য মুম্বাই, কোভিডে মৃত্যু নেই কলকাতায়

আরম্ভ ওয়েব ডেস্ক
করোনাশূন্য মুম্বাই, কোভিডে মৃত্যু নেই কলকাতায়

গত ২৪ ঘণ্টায় মুম্বাই মহানগরীতে, আশেপাশে করোনায় কারও মৃত্যু হয়নি। এরকম বিস্ময়কর, ইতিবাচক পরিস্থিতির কারণ, সরকারি-বেসরকারি সতর্কতা। সংক্রমণ রুখতে বদ্ধপরিকর জনতা, মুখের মাস্ক খুলে বাইরে বের হবার ঝুঁকি নিচ্ছেন না অনেকেই। 

গত তিন বছরে মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয় ১,৪৮,৪২০জনের। মুম্বাই শহরেই তাদের সংখ্যাধিক্য। আজ সে সংকটকে অতিক্রম করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে ভারতের অর্থনৈতিক রাজধানী। দেশের সাংস্কৃতিক মহা শহর কলকাতাও উদ্বেগ কাটিয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২, করোনা জনিত মৃত্যুর ঘর শূন্য।

 শুধুমাত্র মুম্বাই নয়, দিল্লিতেও ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের কোনো  খবর নেই। অতিমারি শুরু হওয়ার ১০২৭ দিন পর  রাজধানী করোনা শূন্য শহরের তালিকায়  অন্তর্ভূক্ত হল। সরকারের বুলেটিন অনুযায়ী  ৯৩১ টি পরীক্ষা করা হয়েছিল যার মধ্যে একটিতেও করোনার কোনো নমুনা পাওয়া যায়নি বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

 প্রসঙ্গত বলা প্রয়োজন সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩৪টি সক্রিয় কোভিড কেসের সন্ধান পাওয়া গেছে।  যার ফলে সক্রিয় কেসের সংখ্যা ভারতে এখন দাঁড়িয়েছে ১৯৬০।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!