Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৬

সন্দেশখালিতে পুলিশ নিগ্রহের ঘটনায় গ্রেফতার শেখ শাজাহান অনুগামী

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে পুলিশ নিগ্রহের ঘটনায় গ্রেফতার শেখ শাজাহান অনুগামী

জমি বিবাদকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় মূল  অভিযুক্ত মুসা মোল্লা গ্রেফতার। গত ২ জানুয়ারি রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ ব্লকের ন্যাজাট থানার বয়ারমারি ২ পঞ্চায়েত এলাকার চুঁচুড়ো গ্রামে একটি জমির জবর দখলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সেখানে ন্যাজাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে একদল দুস্কৃতী পুলিশের ওপর চড়াও হয়। পুলিশকে মারধোর, পুলিশের গাড়ি ভাঙচুর করে মুসা মোল্লার লোকজন। ইট ও লাঠির আঘাতে ৩ পুলিশ কর্মী জখম হয়েছে। এই ঘটনায় প্রথমে পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। বয়ারমারি চুঁচুড়ো গ্রামে আইনুল মোল্লার জমি জবরদখল করে তাতে নোনা জল ঢুকিয়ে মেছোঘেরি করে মুসা মোল্লা। বসিরহাট আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করে। তা সত্ত্বেও  গত শুক্রবার জমিতে মাটি কাটতে গেলে আইনুল লোকজন মুসাকে বাধা দেয়।  ওইদিন রাতে ন্যাজাট থানার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গেলে রাতের অন্ধকারে পুলিশের ওপর লাঠি, বাঁশ, রড নিয়ে চড়াও হয় দুস্কৃতীরা। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। মুসাকে গ্রেফতার করতে গিয়ে মুসার অনুগামীরা পুলিশের হাত থেকে মুসাকে ছিনিয়ে নেয়। তারপর থেকেই মুসা গা ঢাকা দেয়। মুসা বহিস্কৃত তৃণমূল নেতা শেখ শাজাহানের অনুগামী বলে পরিচিত। ওই ঘটনায় ধৃতরা সকলেই তৃণমূল কর্মী।

পুলিশের ওপর আক্রমনের ঘটনার পরে অস্বস্তি বাড়ায় তৃণমূলের।  ঘটনার পর থেকেই মুসাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ন্যাজাট থানার পুলিশ মুসার মোল্লার ভাই মোর্তজা ও তার ২ ছেলেকে গ্রেফতার করে। তাদের জেরা করে সোমবার রাতে সেদিনের পুলিশ নিগ্রহের মূল পান্ডা মুসাকে গ্রেফতার করে। এদিন তাকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!