Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২২, ২০২৫

হাসনাবাদে রাজনৈতিক শিবিরে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন শতাধিক

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসনাবাদে রাজনৈতিক শিবিরে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন শতাধিক

হাসনাবাদে বাম ও রাম শিবিরে ভাঙন। বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২০০ কর্মী সমর্থক । হাসলনাবাদ কালীবাড়ির কাছে শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাসনাবাদ ১ নম্বর ব্লক তৃণমূল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তৃণমূল নেতা কর্মীরা। সভায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক তৃণমূল সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। এদিন সভা থেকে হাসনাবাদ ব্লকের অন্তর্গত হাসনাবাদ পঞ্চায়েতের ১৭ ও ১৮ নম্বর বুথ থেকে সিপিএম নেতা গৌতম পাত্র ও বিজেপি নেতা কার্তিক ঘোষের নেতৃত্বে ২ দলের কর্মীরা দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এলাকার উন্নয়নের স্বার্থে নীলিমা পাত্র হাসনাবাদ পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী গৌতম পাত্র এদিন তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূলের যোগ দেন। এই প্রসঙ্গে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল বলেন, ‘‌মমতা ব্যানার্জির যোগদানের ফলে আমাদের সংগঠন আরো মজবুত হল, আগামী দিনে আরো ভালোভাবে এলাকায় উন্নয়নের কাজ করতে পারব।’‌ হাসনাবাদ পঞ্চায়েতের ১৭ নম্বর বুথ থেকে সিপিএম ছেড়ে তৃণমূলের যোগদানের কারণ হিসেবে গৌতম পাত্র বলেন, ‘‌সিপিএম নিচু তলার কর্মীদের কোন গুরুত্ব নেই। এলাকার উন্নয়ন করতে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তৃণমূলে যোগদান।’‌ হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন, ‘‌সিপিএম, বিজেপিতে কোন কাজ করতে না পেরে হতাশ। মমতা ব্যানার্জির উন্নয়নের শরিক হতেই ওঁরা তৃণমূলের যোগ দিয়েছে। এতে আমাদের সংগঠনের শক্তি বাড়বে।’‌ এই প্রসঙ্গে বিজেপি, সিপিএমের দাবি, ‘‌যারা যোগদান করেছে তারা দলীয় কোন কর্মী নয়, সুযোগ সন্ধানী। নিজেদের অনৈতিক কাজে সরকারি দলের শীলমোহর পেতেই তৃণমূলে গেছেন। পাশাপাশি এলাকার কিছু সাধারণ মানুষদের হাতে তৃণমূল দলীয় পতাকা তুলে দি‌‌য়ে ভুল বোঝাতে চাইছে , এতে আমাদের সংগঠনের কোনো ক্ষতি হবে না।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!