- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৮, ২০২২
সাফাই গাইলেন নির্মলা, সরকার নয় ট্যাবলো বাছাই করে বিশেষজ্ঞ কমিটি ।
প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাছাই নিয়ে সাফাই গাইলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । বলেছেন, ট্যাবলো বাছাইয়ে কেন্দ্রীয় সরকারের হাত নেই । বাছাই করে বিশেষজ্ঞ কমিটি। এবার ৫৬টি প্রস্তাব এসেছে। ২১টিকে তালিকাভুক্ত করা হয়েছে। ভারত সরকার এই বিষয়টি নির্বাচনের জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। সে অনুসারে ২০১৮ ও ২০২১ কেরলের। ২০১৬, ১৭, ১৯,২০ ও ২১-এ তামিলনাড়ুর আর ২০১৬, ১৭, ১৯ ও ২১ সালে পশ্চিমবঙ্গের ট্যাবলো নির্বাচিত হয়েছিল।
নির্মলার মতে, ২০২২ সালে কুচকাওয়াজে কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রকের নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর তৈরি করা একটি ট্যাবলো রয়েছে। ভারতকে খাটো করার রাজনীতি বন্ধ করা দরকার ।পশ্চিমবঙ্গ সরকারও নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে একটি ট্যাবলো তৈরি করে এ বার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত করতে চেয়েছিল। কিন্তু তা বাতিল করা হয়। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য রাজনীতিকরা । সিদ্ধান্ত পুনর্বিবেচনা জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী ।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে নেতাজির স্মৃতি ছোঁওয়া বাঙলার ট্যাবলোকে তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনায় বাঙালি অপমানিত বোধ করছে । কেন্দ্র বিষয়টি হালকা ভাবে দেখছে, যা প্রত্যাশিত নয় ।
❤ Support Us






