Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ৯, ২০২১

চন্দন-কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় রাত্রিকালীন কার্ফুতে শিথিলতা

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছন, ১২ এবং ১৩ নভেম্বর রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি মানুষ এবং যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
চন্দন-কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় রাত্রিকালীন কার্ফুতে শিথিলতা

জগদ্ধাত্রী পুজোয় দূরদূরান্ত থেকে মানুষেরা এসে ভিড় জমান চন্দননগরে। প্রতিমা, লাইটের কাজ প্রত্যক্ষ করতেই প্রতিবছর শীতের আমেজ গায়ে মেখে মন্ডপে মন্ডপে ঘুরে বেড়ান অগনিত জনতা। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাত্রিকালীন কার্ফু শিথিল করা হল চন্দননগর এবং কৃষ্ণনগরে। ১২ এবং ১৩ নভেম্বর রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি মানুষ এবং যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেখানেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নাইট কার্ফুতে শিথিলতার বিষয়টি জানানো হয়েছে।

হুগলির চন্দননগর এবং নদিয়ার কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। আশপাশের প্রচুর মানুষ প্রতি বছর জগদ্ধাত্রী প্রতিমা দেখতে ভিড় জমান এই দুই শহরে। কিন্তু অতিমারি রোধে জারি থাকা রাত্রিকালীন কার্ফু পুজোর দিনগুলিতেও একই ভাবে জারি থাকবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। নবান্নের এই বিজ্ঞপ্তির পর আশ্বস্ত হলেন দশনার্থীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!