Advertisement
  • বি। দে । শ
  • ডিসেম্বর ১৩, ২০২৫

ইরানে গ্রেফতার শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি

আরম্ভ ওয়েব ডেস্ক
ইরানে গ্রেফতার শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার । শুক্রবার ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেছেন। ‘নার্গিস ফাউন্ডেশন’ এর তরফে বলা হয়েছে, ইরানের আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে নার্গিস এবং মানবাধিকারকর্মী সেপিদেহ বাহলিয়ানকে গ্রেফতার করা হয়েছে ।

দেশে নারী বৈষম্যের ওপর সোচ্চার হয়েছিলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী । কট্টরপন্থীদের বিরুদ্ধে সরব হওয়ায়, জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ৩১ বছর তাঁকে কারাদন্ড দেয় ইরানের সরকার । এ পর্যন্ত নার্গিস মোহাম্মদী মোট ১৩ বার গ্রেফতার হয়েছেন । পোশাকবিধি সহ নারীদের সামাজিক উন্নয়নের লড়াইয়ে তাঁকে সহ্য করতে হয়েছে শাসকের প্রহারও । তাঁর সাহসী কর্মকাণ্ডের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস । এরপর স্বাস্থ্যজনিত করানে গতবছর ডিসেম্বরে মুক্তি পান তিনি । শরীরে হয় জটিল অস্ত্রপচার ।

সম্প্রতি নার্গিস মোহাম্মদী ইরান সরকারের প্রতি অভিযোগ তোলেন যে জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে দেশে দমননীতি আরও তীব্র হয়েছে । গত সপ্তাহে টাইম ম্যাগাজিনে একটি নিবন্ধ লেখেন ইরানের মানবাধীকার কর্মী । ব্যক্তিগত ও সামাজিক জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সেই লেখায় নতুন করে বিতর্ক ছড়ায়, রোষ বাড়ে ইরান সরকারের ।

নার্গিস ফাউন্ডেশন সূত্রে খবর, ৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদি ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে আটক হয়েছেন । পরে নোবেল কমিটি বিশেষ বিবৃতিতে জানিয়েছে, ‘নার্গিস মোহাম্মদীর আজকের বর্বর গ্রেপ্তার গভীর উদ্বেগের বিষয়’। নোবেল কমিটি তার নিরাপত্তা এবং নিঃশর্ত মুক্তির পক্ষে সওয়াল তুলেছেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!