- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১, ২০২৬
জম্মু ও কাশ্মীরের গান্দেরবালে সেনাবাহিনীর তল্লাশি অভিযান, নিহত এক সন্ত্রাসী
মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের গান্দেরবালে সেনাবাহিনীর তল্লাশি অভিযানের সময় সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। জম্মু–কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী, সিআরপিএফ ও কমান্ডোর যৌথ নিরাপত্তা বাহিনী মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলায় ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবিহনীকে লক্ষ্য করে গুলি চালায়। যৌথ নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন সন্ত্রাসী নিহত হয়।
শ্রীনগর–ভিত্তিক চিনার কোর একট পোস্টে জানিয়েছে যে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং জম্মু–কাশ্মীর পুলিশ গান্দেরবালের আরহামা এলাকায় একটি যৌথ তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি চালানোর সময় সেনারা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। চ্যালেঞ্জের মুখে সন্ত্রাসীরা গুলি চালায়। সেনারাও পাল্টা জবাব দেয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সেনারা কার্যকরভাবে পাল্টা গুলি চালালে একজন সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসবিরোধী অভিযান এখনও চলছে।’
এদিকে, জম্মুতে ভারত–পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে একটা সন্দেহজনক ড্রোন দেখা গেছে। এলওসির আখুনুর সেক্টরে মঙ্গলবার সন্ধেয় এই ড্রোন দেখা যায়। রাত ৯টার দিকে কালিথ গ্রামে আরেকটি ড্রোন দেখা যায়। এই ড্রোনটি কয়েক মিনিট ধরে ভারতীয় ভূখণ্ডের ওপর উড়েছিল।
পহেলগাঁও হামলার পর থেকে সেনাবাহিনী কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি খুঁজে বার করার জন্য নিরলসভাবে তল্লাশি চালাচ্ছে। পয়েলগাঁওয়ের ঘটনার পর থেকে সেনাবাহিনী অসংখ্য অভিযান চালিয়েছে। সন্ত্রাসীদের টিকে থাকার সময় ক্রমশ ফুরিয়ে আসছে। সন্ত্রাসীরা এখন অস্তিত্ব রক্ষার জন্য লড়াই লড়ছে।
❤ Support Us







