- বি। দে । শ
- অক্টোবর ২৭, ২০২৫
আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে হত আল খোয়ারিজ গোষ্ঠির ২৫ বিচ্ছন্নতবাদী, দাবি পাক সেনার
আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে ২৫ জন সন্ত্রাসী ও ৫ জন পাকিস্তান সেনা নিহত হয়েছে। এমনই দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সীমান্তে চরম সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনের জন্য দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে মিলিত হয়েছেন।
পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, শুক্রবার ও শনিবার সন্ত্রাসীরা পাকিস্তানের উত্তর–পশ্চিম সীমান্তবর্তী দুর্গম এলাকা কুররাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। পাকিস্তান সেনাবাহিনী বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের গুলি বিনিময়ে ২৫ জন সন্ত্রাসী নিহত হন। ৫ জন পাকিস্তানী সেনাও মারা যান। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে।
তালিবান সরকার সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তবে তালিবান সরকারের প্রধান মুখপাত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়ে কোনও মন্তব্য করেননি। এই মাসের শুরুতে সংঘর্ষের পর উত্তেজনা প্রশমিত করতে দুই দেশের কর্তারা ইস্তাম্বুলে বৈঠক করেন।
আফগান অভয়ারণ্য থেকে পরিচালিত সন্ত্রাসীদের ওপর তালিবান সরকারের ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পর এই লড়াই শুরু হয়। যার ফলে তীব্র গুলি বিনিময় এবং পাকিস্তানি বিমান হামলা শুরু হয়। গত রবিবার দোহায় উভয় পক্ষই যুদ্ধবিরতিতে পৌঁছয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন যে, যুদ্ধবিরতি বহাল আছে।
পাকিস্তানের সেনাবাহিনী শুক্রবার এবং শনিবারের হামলাকারীদের ‘ফিতনা আল খোয়ারিজ’–এর সদস্য হিসেবে বর্ণনা করেছে। এই দলের সদস্যরা সন্ত্রাসী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত এবং এদের বিদেশি পৃষ্ঠপোষকতা রয়েছে। অনেক বিদেশি গোষ্ঠী এদের সাহায্য করে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তালিবান সরকারের মদতপুষ্ট এই সন্ত্রাসীরা পাকিস্তানে অনুপ্রবেশ করে নাশকতা সৃষ্টি করত।
❤ Support Us






