- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৪, ২০২৩
দেশের আর্থিক সংকট নিয়ে আশঙ্কা, দেশবাসীকে খোলা চিঠিতে জানালেন রাহুল
দেশের আর্থিক সমস্যা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে জনগণের উদ্দেশ্যে চিঠি লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বর্তমান সরকারের সময়কালে দেশের আর্থিক সংকট যে গভীরতর হয়েছে তা নিয়ে নিজের আশঙ্কার কথা ব্যক্ত করেন চিঠিতে। দীর্ঘ ৩৫০০ কিমি ভারত জোড়ো যাত্রার শেষে এই চিঠি দিলেন তিনি।
তাঁর লেখা চিঠিতে কৃষি থেকে শিল্প- অর্থনীতির সর্বক্ষেত্রেই গত আট বছরে বেহাল এক দশা তৈরি হয়েছে বলে জানান তিনি। বেড়েছে বেকারত্ব। জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের জীবন ধারণ হয়ে উঠছে দুর্বিষহ। অথচ তাদের অ্যায় সেভাবে বাড়ছে না। যারা চাকরি করছেন তারাও চাকরি হারানোর ভয়ে ভীত। দেশের আর্থিক সংকটের কথা জানিয়ে সাধারণ মানুষকে ভিত না হতেই অনুরোধ করেছেন তিনি। আগামী ৩১ তারিখ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা। তাঁর আগে রাহুল গান্ধীর দেশের নাগরিকদের উদ্দেশ্যে লেখা চিঠি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
গতকাল নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বর্তমান আর্থিক সংকট থেকে মুক্তির উপায় অনুসন্ধানের জন্য অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। শুনেছিলেন তাঁদের পরামর্শ। আজকে রাহুল গান্ধীর এই খোলা চিঠি দেশের শাসক দলকে আর্থিক সংকটের মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
❤ Support Us







