- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৫, ২০২৫
ফোর্ট উইলিয়ামে প্রধানমন্ত্রী, সেনা শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক
রবিবার রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের মুখে প্রধানমন্ত্রীর ঘন ঘন বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিভিন্ন প্রশাসনিক অনুষ্ঠানের সূচিতে যোগ দিতে রাজ্যে এলেও এই সফরের আড়ালে কোনও রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে কি না, তা নিয়েই কৌতূহল বাড়ছে রাজ্য রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী রবিবার রাতেই কলকাতায় এসে পৌঁছন এবং রাজভবনে রাত্রিযাপন করেন। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
বিশেষজ্ঞদের মতে, এই সফরের সময় মোদি কি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনও গোপন বৈঠক করবেন, নাকি দলের কর্মীদের জন্য কোনও বিশেষ বার্তা নিয়ে এসেছেন, সেদিকেই এখন সবার নজর। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত অগাস্ট মাসেও তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। তাই এই সফরের নেপথ্যে প্রশাসনিক সূচির বাইরেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা জানার জন্য উৎসুক রাজ্যবাসী।
রবিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বেরিয়ে সন্ধে নাগাদ রাজভবনে পৌঁছন তিনি। সেখানেই রাত্রিবাস করবেন নরেন্দ্র মোদি। সোমবার ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেন তিনি। তারপর সেখান থেকেই প্রধানমন্ত্রী বিমানে বিহারের উদ্দ্যেশে রওনা হবেন। পুর্ণিয়ায় একটি জনসভা থেকে ৩৬০০ কোটি টাকার প্রকল্প সূচনা করবেন তিনি ।
❤ Support Us







