Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১, ২০২৬

অগ্নিগর্ভ কালনা, জখম জওয়ান, পুড়ল জ্ঞানেশের কুশপুতুল

আরম্ভ ওয়েব ডেস্ক
অগ্নিগর্ভ কালনা, জখম জওয়ান, পুড়ল জ্ঞানেশের কুশপুতুল

এসআইআরের কোপে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার প্রতিবাদ-প্রতিরোধকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল কালনা মহকুমা। কোথাও  নির্বাচন কমিশনারের কুশপুতুল পোড়ানো, কোথাও টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক এসটিকেকে রোড দীর্ঘক্ষণ অবরোধে  ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর গাড়ির কাঁচ ভাঙচুরের অভিযোগ উঠল মন্তেশ্বরে। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে জখম হন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ান। প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ক্ষোভ কমছে না।  ফুঁসছেন নাম বাদ যাওয়া ভোটাররা। কালনায় পোড়ানো হল নির্বাচন কমিশনারের কুশপুতুল।

মন্তেশ্বরের দেনুড় পঞ্চায়েতের মৌসা মোড়ে মন্তেশ্বর-পুটশুড়ি রোডে টায়ার জ্বালিয়ে, ব্যারিকেড তৈরি করে পথ আটকে বিক্ষোভ দেখান নাম বাদ পড়া ভোটাররা। অভিযোগ, কয়েক পুরুষ ধরে বসবাস। এর আগে প্রতিটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ। জন্ম ও শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পাসপোর্টের মত দরকারি নথি দাখিল করা সত্ত্বেও বিভিন্ন বুথে শতাধিক বৈধ ভোটারের নাম তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে। শেখ নইম আলি নামে এক বিক্ষোভকারী বলেন, ‘বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে। স্কুল সার্টিফিকেট-সহ সরকারি বিভিন্ন নথিপত্র রয়েছে আমার। আমি এতদিন ধরে ভোট দিয়ে আসছি। তা সত্ত্বেও আমার নাম ওঠেনি। অথচ নির্বাচন কমিশন আমাকে আবার ভোটের ডিউটিতেও ডেকেছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!