Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৪, ২০২২

আততায়ীর গুলিতে নিহত শিবসেনা নেতা সুধীর সুরি

আরম্ভ ওয়েব ডেস্ক
আততায়ীর গুলিতে নিহত শিবসেনা নেতা সুধীর সুরি

প্রকাশ্য দিবালোকে আততায়ীর গুলিতে খুন হলেন শিবসেনা নেতা সুধীর সুরির। শুক্রবার পাঞ্জাবের অমৃতসরে শহরের গোপাল মন্দিরের বাইরে ঘটনাটি ঘটেছে। এই খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিবাদ চলাকালীন ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি এগিয়ে এসে সুধীর সুরিকে গুলি করে।

অমৃতসরের যে মন্দিরের সামনে এই ঘটনা ঘটেছে, সেই মন্দিরের বাইরে আবর্জনার মধ্যে কয়েকটি ভাঙা দেবমূর্তি পড়েছিল। এই ঘটনারই প্রতিবাদে মন্দিরের বাইরে শুক্রবার ধর্নায় বসেছিলেন শিবসেনা নেতা সুধীর সুরি এবং তাঁর অনুগামীরা। প্রতিবাদ চলার সময় ভিড় থেকে একজন বেরিয়ে এসে সুরিকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সুধীর সুরিকে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অমৃতসরের পুলিশ জানিয়েছে, ‘গোপাল মন্দিরের কাছে সুধীর সুরিকে গুলি করে খুন করা হয়েছে।  তাঁর শরীরে বুলেটের ক্ষত ছিল। গুলি করার পরপরি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।’ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার কাছ একটি অস্ত্রও উদ্ধার হয়েছে। কী কারণে এই হামলা হয়েছে, তা নিয়ে পুলিশ কিছু জানায়নি।

সুধীর সুরির খুনের ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। শিবসেনা কর্মীর এই মৃত্যু নিয়ে বিজেপি নেত্রী প্রীতি গান্ধী অভিযোগ তোলেন পঞ্জাবের আম আদমি পার্টির সরকারের দিকে। তাঁর দাবি, পুলিশের সামনে নিয়ে এই ঘটনা ঘটেছে। প্রীতি গান্ধী তাঁর টুইটে লেখেন, ‘তিনি (সুধীর সুরি) খালিস্তানিদের হিটলিস্টে ছিলেন।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!