Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৭, ২০২৬

প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রীর ভিডিও ঘিরে উত্তেজনা, প্রতিবাদী ভোটকর্মীকে মারধোরের অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রীর ভিডিও ঘিরে উত্তেজনা, প্রতিবাদী ভোটকর্মীকে মারধোরের অভিযোগ

রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের প্রস্তুতি ও কর্মীদের প্রশিক্ষণ। এই আবহেই নদিয়ার রানাঘাটে এক প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রীর ভিডিও দেখানোকে কেন্দ্র করে বড় বিতর্ক তৈরি হয়েছে। বিডিও অফিসার কর্মীরা এক ভোট কর্মীকে মেরে চোখের কোন ফাটিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই সরকারি কর্মী, যিনি ভোট কর্মী তিনি বিডিওকে ঘটনা জানিয়েও কোনও প্রতিকার না পেয়ে এই পরিস্থিতিতে ভোট করা সম্ভব নয় বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, এর পর ভোট করতে গেলে ভোটার দিন প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

শুক্রবার রানাঘাটের দেবনাথ স্কুলে আয়োজিত এক ভোটকর্মী প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সরকারি কর্মী সৈকত দাস। তাঁর অভিযোগ, প্রশিক্ষণ চলাকালীন জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারমূলক ভিডিও দেখানো হচ্ছিল। এই বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানান এবং প্রতিবাদ করেন। তাঁর পাশে আরও কয়েকজন ভোটকর্মীও দাঁড়ান। অভিযোগ, এর জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বিডিও অফিসের কিছু কর্মী সৈকত দাসের ওপর চড়াও হন এবং তাঁকে বেধড়ক মারধর করা হয়। এমনকি তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এসডিও, এবং দীর্ঘ সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আক্রান্ত ভোটকর্মীর দাবি, তিনি বিষয়টি হাঁসখালির বিডিও-কে জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাতে চলেছেন। আক্রান্ত ভোট কর্মীর দাবি, এই অবস্থায় ভোট হতে পারে না। ভোট কর্মীকে মেরে চোখের ওপরে ফাটিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে রক্ত পড়তে দেখা গেছে। ওদিকে বিডিও বলেছেন, কোনও আক্রমণের ঘটনায় ঘটেনি। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র তরজা। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেছেন, বিডিও তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। এই ঘটনায় প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!