- এই মুহূর্তে বৈষয়িক
- আগস্ট ১০, ২০২৩
অপরিবর্তিত রেপো রেটে ! ঋণগ্রহীতাদের বড়ো স্বস্তি
দেশের আমজনতাকে অনেকটাই স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। আগের ৬.৫ শতাংশ হারই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য অপরিবর্তিত থাকল রিসার্ভ ব্যাঙ্কের রেপো রেট। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মনিটরি পলিসি কমিটির সবাই যৌথ সিদ্ধান্তে এসেছেন যে এবারও রেপো রেট অপরিবর্তিত রাখা হবে। রেপো রেট অপরিবর্তিত থাকায় ব্যাঙ্কগুলিও ঋণের সুদের হার অপরিবর্তিত রাখবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রের পকেটে অতিরিক্ত চাপ পড়বে না বাড়ি, গাড়ির ঋণগ্রহীতাদের।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, বিশ্ববাজারের নানা ধাক্কা এলেও ভারতীয় অর্থনীতি নিজের শক্তিশালী জায়গা বজায় রাখতে সক্ষম হয়েছে । ভারত এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে অর্থনীতি ও ব্যবসার জগৎ, তাতে এখনও ভারত লাভ করতে পারবে। বিশ্বের মোট বৃদ্ধির -র ১৫ শতংশ ভারতের, দাবি করেন আরবিআই-র গভর্নর শক্তিকান্ত দাস।
❤ Support Us








