- এই মুহূর্তে বৈষয়িক
- অক্টোবর ৯, ২০২৪
রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। চলতি আর্থিক বছরেও সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ বাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকে ৫:১ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে টানা ১০ বার রেপো রেট অপরিবর্তিত থাকল।
রেপো রেট ছাড়াও ২০২৫ সালের আর্থিক বছরেও জিডিপি–র হার অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ জিডিপি–র হার ৭.২ শতাংশই থাকল। পাশাপাশি মূল্যস্ফীতির পূর্বাভাসও ৪.৫ শতাংশে রেখেছে। এর আগে, রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির অবস্থানকে ২০২৪–এর ডিসেম্বরে জিডিপি–র হার কমানোর ইঙ্গিত দিয়েছে। ৯ অক্টোবর সর্বশেষ দ্বিমাসিক মুদ্রানীতির বিবৃতি ঘোষণা করার সময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘বিরাজমান এবং প্রত্যাশিত মুদ্রাস্ফীতি, বৃদ্ধির ভারসাম্য মুদ্রানীতির অবস্থানকে নিরপেক্ষ পরিবর্তনের জন্য অনুকূল অবস্থা তৈরি করেছে।’
রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি চতুর্থ দ্বিমাসিক মুদ্রানীতিতে রেপো রেট অপিরবর্তিত রাখা ছাড়াও স্থায়ী আমানতে সুদের হার ৬.২৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে এবং প্রান্তিক স্থায়ী সুবিধার ক্ষেত্রে সুদের হার ৬.৭৫ বজায় রেখেছে। বিপরীত রেপো রেট দাঁড়িয়েছে ৩.৩৫ শতাংশে। রেপো রেট হল সেই হার, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে তাদের আমানতের ওপর ভিত্তি করে ঋণ দেয়। ক্যাশ রিজার্ভ রেশিও (CRR) দাঁড়িয়েছে ৪.৫ শতাংশে এবং বিধিবদ্ধ তারল্য অনুপাত (SLR) দাঁড়িয়েছে ১৮ শতাংশে৷
২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে সুদের হারে স্থিতাবস্থা বজায় রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। বুধবারও চলতি আর্থিক বছরের ২০২৪–২৫–এর জিডিপি বৃদ্ধির অনুমান অপরিবর্তিত ৭.২ শতাংশে রেখেছে। দ্বিতীয় কোয়ার্টারে ৭.২ শতাংশ, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ৭.৪ শতাংশ রেখেছে। ২০২৫–২৬ আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৭.৩ শতাংশে অনুমান করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্ণর শক্তিকান্ত দাস এমনই জানিয়েছেন।
❤ Support Us








